দুই ঘণ্টায় মুম্বই-আহমেদাবাদ! ২০২৭-এ দেশে ছুটবে বুলেট ট্রেন
এতে মুম্বই-আহমেদাবাদ যাত্রা মাত্র ২ ঘণ্টায় সেরে ফেলা যাবে।
Truth Of Bengal: বুলেট ট্রেনের স্বপ্ন সত্যি হতে আর বেশি দেরী নেই। খুব শীঘ্রই দেশের রেল ট্যাকে ছুটবে সবথেকে দ্রুত গতির ট্রেন। যে পথ পার করতে ১৪ ঘণ্টা সময় লাগত, সেটাই এবার কমে হবে ৩ থেকে ৪ ঘণ্টা। ভারতের বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন প্রকল্প দ্রুত গতিতে এগোচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, ২০২৭ সালের অগাস্টের মধ্যেই দেশের প্রথম বুলেট ট্রেন চালু হবে। আগামী বছর শুরু হবে ট্রায়াল রান, আর ২০২৯ সালের মধ্যে পুরো রুটে পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডর তৈরি করছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড।(Bullet Train)
আরও পড়ুনঃ ইডি হেফাজতে যাবেন চন্দ্রনাথ! শুনানি শেষে কী বলল ব্যাঙ্কশাল আদালত?
ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটবে ট্রেন। এতে মুম্বই-আহমেদাবাদ যাত্রা মাত্র ২ ঘণ্টায় সেরে ফেলা যাবে। বুলেট ট্রেনের স্টেশন হবে সাবরমতী, আমেদাবাদ, আনন্দ, ভাদোদরা, ভরুচ, সুরাত, বিলিমোরা, ভাপি, বোইসার, ভিরার, থানে এবং মুম্বই। ইতিমধ্যেই নদী ও সেতুর অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণে ব্যবহার করা হচ্ছে জাপানের অত্যাধুনিক প্রযুক্তি।পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শুরুতেই জাপান থেকে শিনকানসেন কোচ ভারতে আসতে পারে। ২০২৬ সালের অগাস্টে সুরাত ও বিলিমোরার মধ্যে প্রথম ট্রায়াল রান হওয়ার সম্ভাবনা। এরপর ভারতীয় ভৌগোলিক ও জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে একাধিক ধাপে পরীক্ষা চলবে।(Bullet Train)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এই প্রসঙ্গে শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দিল্লি-আমেদাবাদ হাই স্পিড রেল করিডরের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি রুটের জন্য সার্ভে চলছে। সেই তালিকায় আছে দিল্লি-বারাণসী, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দ্রাবাদ, চেন্নাই-বেঙ্গালুরু-মাইসোর, দিল্লি-চণ্ডীগড়-অমৃতসর, বারাণসী-হাওড়া।রেলমন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রতি ৩০ মিনিট অন্তর বুলেট ট্রেন চালানো হবে। পুরো নেটওয়ার্ক তৈরি হলে ব্যস্ত সময়ে প্রতি ১০ মিনিট অন্তর পরিষেবা মিলবে। সবচেয়ে বড় সুবিধা— যাত্রীদের আগাম টিকিট বুক করতে হবে না। শুধু স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়লেই ২ ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছনো যাবে।(Bullet Train)





