কোভিডের পর মানসিক স্বাস্থ্যের অবনতি উদ্বেগ প্রকাশ বিশিষ্ট চিকিৎসকদের
Deterioration of mental health after covid

The Truth of Bengal: শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক রোগ সম্পর্কে সচেতনতার অভাবে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। চিরকাল মনের অসুখ অবহেলিত থাকে সমাজে। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ। ১৯৯২ সাল থেকে বেশ কিছু দেশ মানসিক রোগ সচেতনতা সপ্তাহ পালন করা হয়। এবছর মানসিক স্বাস্থ্য দিবসের মূল বিষয় হল ‘মানসিক স্বাস্থ্য হল সার্বজনীন মানবিক অধিকার’। সারা বিশ্বের মতো এ রাজ্যেও দিনটি পালিত হচ্ছে।
যোধপুর পার্কের মিরাকেল ইনস্টিটিউট অফ সাইক্রিয়াটিতে পালিত হয় ‘কলকাতা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সিম্পোজিয়াম।’ যেখানে রাজ্য স্বাস্থ্য দফতরের মানসিক স্বাস্থ্য বিষয়ের উপদেষ্টা ও এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির প্রাক্তন অধিকর্তা ডাক্তার প্রদীপ কুমার সাহা। তার বক্তব্যে উঠে এসেছে একটি মারাত্মক তথ্য। তিনি জানান, করোনা পরবর্তী সময়ে সারা বিশ্ব জুড়ে মানসিক অবসাদে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। আগে যেখানে ৪০ সেকেন্ডে একজন করে আত্মহত্যা করত, কোভিড পরবর্তী সময়ে ৩৪ সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করছে।
যার মূল কারণ মানসিক অবসাদ। কোভিড অতিমারির পর এখন শুরু হয়েছে অবসাদের অতিমারি। যা অত্যন্ত চিন্তার।এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কী? এই প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক অবসাদ কাটাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কেউ স্বাভাবিক আচরণ করলে বা খিদে ও ঘুম কমে গেলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। মানসিক স্বাস্থ্য সচেতনতার এই শিবিরে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি সমাজের অন্য ক্ষেত্রের বিশিষ্টরা।
Free Access






