MODI:কোভিড বাড়তেই সতর্কতা! মোদীর সঙ্গে সাক্ষাতের আগে বাধ্যতামূলক RT-PCR
দেশজুড়ে ফের বাড়ছে কোভিড সংক্রমণ
Truth Of Bengal: দেশজুড়ে ফের বাড়ছে কোভিড সংক্রমণ(MODI)। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য RT-PCR টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে বলে সূত্রের খবর।একটি রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার, ১১ জুন পর্যন্ত দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার(MODI)। যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: KOLKATA WEATHER: বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩০৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬ জনের(MODI)। এর মধ্যে কেরলে তিনজন, মহারাষ্ট্রে একজন এবং কর্ণাটকে দুইজনের মৃত্যু হয়েছে।
যদিও প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করার আগে RT-PCR বাধ্যতামূলক করার বিষয়ে সরকারি তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে(MODI), এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। যেহেতু বেশ কয়েকটি রাজ্যে ফের সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তাই এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal
স্বাস্থ্য দপ্তরের তরফে নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যাঁরা বয়স্ক, অথবা কোমরবিডিটি যুক্ত, তাঁদের মাস্ক পরা, ভিড় এড়ানো এবং সংক্রমণের উপসর্গ দেখা দিলেই টেস্ট করানোর অনুরোধ জানানো হয়েছে।সব মিলিয়ে, (MODI)করোনা ফের হালকা হলেও মাথাচাড়া দিতে শুরু করেছে। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসন আবারও সক্রিয় হচ্ছে।






