নামে বিভ্রান্ত সিবিআই, সাত সকালেই ভুল পথে কেন্দ্রীয় সংস্থা
CBI confused by the name is the central agency on the wrong path in seven mornings

Truth of Bengal: ‘তারা মা ‘ শব্দটাই ভুল পথে নিয়ে গেল সিবিআইকে। সাতসকালে তদন্তে বেরিয়ে তারা মা ট্রেডার্সে যেতে গিয়ে সিবিআই পৌঁছল তারা মা বিল্ডার্সে। দীর্ঘক্ষণ নথি যাছাই করে সিবিআই বুঝতে পারল ভুল ঠিকানায় পৌঁছেছে তারা। অবশেষে দোকান মালিকের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই ঘটনায় হ্ইচ্ই পড়েছে গোটা এলাকায়
রবিবার একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের নজরে ছিল বিপ্লব সিংহ ও তাঁর সংস্থা তারা মা ট্রেডার্স। সেই উদ্দেশ্যেই হাওড়া পৌঁছোয় সিবিআই। কিন্তু পথ ভুলে সিবিআই ঢুকে যায় তারা মা বিল্ডার্সে।
এখানে পৌঁছনোর পর মা তারা বিল্ডার্সের মালিক মদনবাবু প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে সিবিআই আধিকারিকদের যাবতীয় কাগজপত্র দেখানোর পর আধিকারিকরা বুঝতে পারেন তারা যে নথিপত্রের খোঁজ করছেন তার সঙ্গে হাতে নেওয়া কাগজের কোনো মিল নেই। ভুল ঠিকানায় এসে পৌঁছেছেন। অকারণে দীর্ঘক্ষণ বিরক্ত করার জন্য শেষমেষ ক্ষমা চেয়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা।
তবে সিবিআই যে জায়গার খোঁজে বেরিয়েছিল মানে তারা মা ট্রেডার্স , সেই দোকানের সঙ্গে ধৃত সন্দীপ ঘোষের পরিচয় দীর্ঘদিনের। এমনকি সেখান থেকেই নাকি হাসপাতালে সিরিঞ্জ, গ্লাভস-সহ বহু সামগ্রী আসত। কিন্তু হাওড়া পৌঁছে আধিকারিকরা হাজির হন মদন ঘড়ুইয়ের বাড়ি। যার নাম তারা মা বিল্ডার্স। এই ঘটনায় আকস্মিকতায় হকচকিয়ে যান মদন ঘড়ুইয়ের বাড়ির লোক ও প্রতিবেশীরা।






