Vinicius Junior: আনসেলত্তির কোচিংয়ে ভিনির গোলে জয় সেলেকাওদের
প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই পুরনো ব্রাজিলের মতোই জ্বলে উঠলেন আনসেলত্তির ছেলেরা
Truth of Bengal: ২০২৬-এর বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে গেলে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচে ড্র বা হারলে আরও বিপদ বাড়তেই পারত সেলেকাওদের কাছে। সেখানে একটা জয়ই ব্রাজিলকে পৌঁছে দিল আগামী বিশ্বকাপের মূলপর্বে। প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই পুরনো ব্রাজিলের মতোই জ্বলে উঠলেন আনসেলত্তির ছেলেরা। ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পেল তাঁরা। ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়ার (Vinicius Junior)।
আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে যে ছন্দহীন ব্রাজিলকে দেখা গিয়েছিল, প্যারাগুয়ের বিপক্ষে যেন তার বিপরীত চিত্রই ধরা পড়ল আনসেলত্তির ( Vinicius Junior) দলের খেলায়। দেখা গেল পুরনো সাম্বার গতিময় ঝলক ও আক্রমণাত্মক ফুটবল। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের খেলার যে গতি প্রকৃতি ছিল, তাতে তাদের ১ গোলের ব্যবধানে নয়, আরও বেশি গোলে জেতা উচিত ছিল। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হলেন ভিনিসিয়াস জুনিয়ররা। এই ম্যাচে তিনটি পরিবর্তন করেছিলেন আনসেলত্তি। গেরসন, এস্তেভা ও রিচার্লিসনের জায়গায় দলে স্থান পেয়েছিলেন মার্তিনেল্লি, রাফিনা ও মাতেউস কুনিয়া। এই তিন পরিবর্তন আনতেই ব্রাজিল যেন ফিরে গিয়েছিল সেই পুরনো ব্রাজিলে।
[আরও পড়ুনঃ MODI:কোভিড বাড়তেই সতর্কতা! মোদীর সঙ্গে সাক্ষাতের আগে বাধ্যতামূলক RT-PCR]
ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকল ব্রাজিল ও ইকুয়েডর। তাদের সংগ্রহ ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট। আর্জেন্টিনার পর এই গ্রুপ থেকে তারাও আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিল। এর পাশাপাশি আরও একটি নজির গড়ল ব্রাজিল। পৃথিবীর প্রথম দেশ হিসেবে এখন পর্যন্ত সব কটি বিশ্বকাপেই খেলার যোগ্যতার নজির এখন তাদের দখলে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
মঙ্গলবার ছিল ব্রাজিলের নতুন কোচ কার্লো আনসেলত্তির (Vinicius Junior) জন্মদিন। সেই বিশেষ দিনেই ব্রাজিলের প্রথম কোচ হিসেবে জয়ের মুখ দেখলেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মলেন ব্রাজিল কোচ জানান, ‘দলের জয়ে আমি খুশি। সমর্থকদের জন্য এই জয়টা অত্যন্ত জরুরি ছিল। এখন এই জয়ের আনন্দ উপভোগ করতে চাই।’






