কলকাতা

Mamata Banerjee: “প্রধানমন্ত্রীকে চোর বলা ঠিক নয়”- বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই বিরোধীদের বাধা সৃষ্টি, হইচই এবং স্লোগানে বারবার ব্যাহত হয় অধিবেশন।

Truth of Bengal: বৃহস্পতিবার শেষ হল রাজ্য বিধানসভার তিন দিনের বিশেষ অধিবেশন। অধিবেশনের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা ভাষার অপমান ও বাঙালিদের হেনস্থার প্রশ্ন। তবে শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই বিরোধীদের বাধা সৃষ্টি, হইচই এবং স্লোগানে বারবার ব্যাহত হয় অধিবেশন। বক্তব্যে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। তাঁর দাবি, “বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। এখন সময় এসেছে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার (Mamata Banerjee)।”

বিমা পরিষেবার ওপর জিএসটি আরোপকে অন্যায় বলে আখ্যা দেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, রাজ্যের চাপেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে কেন্দ্র। বিজেপিকে “চোর” বলে তীব্র কটাক্ষ করেন মমতা। অভিযোগ করেন, “দেশটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। বিজেপি চোর, না ডাকাত, না ডাকু?” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে মমতা অভিযোগ করেন, বিদেশ সফরে বারবার দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, চিন—সব জায়গায় ভারতকে ছোট করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। বিজেপিকে আক্রমণ শানিয়ে এমনকি রাবণের সঙ্গেও তুলনা করেন তিনি (Mamata Banerjee)।

মমতার প্রশ্ন—২০২৪ সাল পর্যন্ত কি নাগরিকদের রেশন, সাংবিধানিক অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করা হবে? তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে দেবেন না। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষায় ফের কঠোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রস্তাব আনার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, যারা এই প্রস্তাবে সমর্থন করবেন না, তাঁদের বাংলা-বিরোধী হিসেবে গণ্য করা হবে। কোচবিহারে রাজবংশী সম্প্রদায়ের গ্রেফতারি এবং মতুয়াদের ওপর অত্যাচারের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, এই ঘটনাগুলির নেপথ্যে বিজেপির ভূমিকা রয়েছে (Mamata Banerjee)।

Related Articles