সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ করবে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন
West Bengal Cooperative Service Commission to recruit clerks in Central Cooperative Bank
Truth Of Bengal : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন ৬টি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে ৮৫টি শূন্যপদে ক্লার্ক পদে নিয়োগ করবে। ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট (www.webcsc.org) মারফত অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, নদিয়া ডিসিসিবি লিমিটেডে ১৬টি শূন্যপদে অ্যাসিসট্যান্ট (গ্রেড-১) ক্লার্ক পদে নিয়োগ করা হবে। বেতন মিলবে ৩৮,৩৪০ টাকা। হুগলি ডিসিসিবি লিমিটেডে ২৬টি শূন্যপদে জুনিয়র অ্যাসিসট্যান্ট/সুপারভাইজার/ক্যাশিয়ার/লেজার কিপার পদে নিয়োগ করা হবে। বেতন মিলবে ৩৪,৬১৫ টাকা। মালদহ ডিসিসিবি লিমিটেডে ২৬টি শূন্যপদে অ্যাসিসট্যান্ট গ্রেড-২ পদে নিয়োগ করা হবে। বেতন মিলবে ৪০,৪০৯ টাকা। জলপাইগুড়ি সিসিবি লিমিটেডে ৪টি শূন্যপদে ক্লার্ক পদে নিয়োগ করা হবে। বেতন মিলবে ৫৮,৬৪৪ টাকা। রায়গঞ্জ সিসিবি লিমিটেডে ৭টি শূন্যপদে অ্যাসিসট্যান্ট/সুপারভাইজার/ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে। বেতন মিলবে ৪২,৯৪৯ টাকা করে। পুরুলিয়া সিসিবি লিমিটেড পদে শূন্যপদ অ্যাসিসট্যান্ট গ্রেড ১ পদে নিয়োগ করা হবে। বেতন মিলবে ২১,৮৮৩ টাকা করে। সব ক্লার্ক পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেসিক কম্পিউটার কোর্সের জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।
অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৬৫০ টাকা, ওবিসি চাকরিপ্রার্থীদের ৬৫০ টাকা, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৬৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ৮৫ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ৫০ নম্বরের
লিখিত পরীক্ষা আর ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ছবি, সই, বুড়ো আঙুলের ছাপ, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কম্পিউটার কোর্সের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।




