চাকরি

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চপদে চাকরির সুযোগ!

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে পাশ করতে হবে।

Truth of Bengal: রাজ্যর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হবে। ১৬ ফেব্রুয়ারির মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র, সেলফ অ্যাটেসটেড করা প্রয়োজনীয় নথিপত্রর প্রতিলিপি ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—“Registrar, Rabindra Bharati University, Emerald Bower Campus, 56A, B.T Road, Kolkata-700050” আবেদনপত্রে স্পষ্ট করে আবেদনকারীর ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল আইডি লিখতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ১ হাজার টাকা ও সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে “RABINDRA BHARATI UNIVERSITY’ Payable at KOLKATA” নামে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে পাশ করতে হবে। বিশ্ববিদ্যালয়/গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান/উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে লেকচারার/সহকারী অধ্যাপক হিসাবে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক কাজকর্মের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে সহকারী রেজিস্ট্রার হিসাবে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের ঊর্ধ্বে। ডক্টরেট ডিগ্রি ও গবেষণা রিপোর্ট জার্নালে প্রকাশিত হলে অগ্রাধিকার মিলবে। মাসে বেতন মিলবে ৭৯,৮০০-২,১১,৫০০ টাকা।