চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, চলছে নিয়োগ প্রক্রিয়া, কীভাবে করবেন আবেদন?
৮ সেপ্টেম্বর ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।
Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ পুরসভায় হেলথ অফিসার/মিউনিসিপ্যাল মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। ৮ সেপ্টেম্বর ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে (Recruitment)। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার টাউন সেন্টারের দোতলায় ইউপিএইচসি-১ তে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।
[আরও পড়ুন: Jio Glasses: এবার মন বুঝবে চশমা! অত্যাধুনিক এআই নির্ভর JioFrames আনল জিও]
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, হেলথ অফিসার/মিউনিসিপ্যাল মেডিক্যাল অফিসার পদে মাসে বেতন মিলবে ৬২ হাজার টাকা করে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন থাকতে হবে (Recruitment)। মোট কোয়ালিফিকেশন নম্বর ১০০। এমবিবিএস ডিগ্রি থাকলে মোট নম্বর হল ৭৫। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে মোট নম্বর ১০+৫ আর অভিজ্ঞতার বিচারে মোট নম্বর ১০।
[আরও পড়ুন: Love & War: বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং হবে বিদেশে, কবে মুক্তি পাবে ছবি?]
ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র, বিশেষ করে রেজিষ্ট্রেশন শংসাপত্র আনতে হবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ইন্টার্নশিপ সম্পূর্ণ করার শংসাপত্র, কাজের অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড/ আধার কার্ড/ পাসপোর্ট আনতে হবে (Recruitment)। ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। বিশদ তথ্যর জন্য https://murshidabad.gov.in/notice_category/recruitment/, https://jamunicipality.org.in, https://www.sudawb.org, wbhealth.gov.in এর মতো অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন।
FB POST: https://www.facebook.com/share/v/16fiZURqB1/






