চাকরি
বিদেশমন্ত্রকে কনসালট্যান্ট পদে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন
Job opportunity for the post of Consultant to the Ministry of Foreign Affairs, how to apply
Truth of Bengal: মৌ বসু: বিদেশমন্ত্রকের মতো প্রেস্টিজিয়াস কেন্দ্রীয় সরকারের দফতরে কাজের স্বপ্ন সবার থাকে। বিদেশমন্ত্রক বিভিন্ন পাসপোর্ট অফিসে কনসালট্যান্ট পদে নিয়োগ করবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর, বিভাগ ও অফিসে কাজ করা অবসরপ্রাপ্ত গেজেটেড অফিসারদের নিয়োগ করা হবে কনসালট্যান্ট পদে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা ইমেইল বা ডাকযোগে আবেদন করতে পারবেন। ৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্যপদ ৩৫। লেভেল ৮ অনুযায়ী পে লেভেল মিলবে। বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। ইমেইল মারফত ইন্টারভিউয়ের দিন ও জায়গা জানানো হবে।
কোন ঠিকানা বা ইমেইল আইডিতে পাঠাতে হবে আবেদনপত্র
Ms. Neha Swati,
Administrative Officer (PSP-IV)
Room No. 30ABC, 2nd Floor, PSP Division,
Ministry of External Affairs, Patiala House
Annexe, Tilak Marg, New Delhi-110001






