চাকরি

IOCL Recruitment: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে শিক্ষানবিশ নিয়োগ, কীভাবে করবেন আবেদন

৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট মারফত।

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রচুর শূন্যপদে অ্যাপ্রেনটিশ বা শিক্ষানবিশ নিয়োগ করবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ৪ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট মারফত। রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে (IOCL Recruitment)।

আরও পড়ুনঃ তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ! জারি সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাপ্রেনটিশ পদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে মোট শূন্যপদ ৪৭৫। ট্রেড অ্যাপ্রেনটিশ পদে শূন্যপদ ৮০, টেকনিশিয়ান অ্যাপ্রেনটিশ পদে শূন্যপদ ৯৫ আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ পদে শূন্যপদ ৩০০। ট্রেড অ্যাপ্রেনটিশ পদে আবেদনের জন্য মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের আইটিআই পাশ করতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেনটিশ পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা হতে হবে (IOCL Recruitment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ পদে আবেদনের জন্য বিবিএ, বিএ বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। ২০২৫ সালের ৩১ আগস্টের নিরিখে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। অ্যাপ্রেনটিশের মেয়াদ চলাকালীন চাকরিপ্রার্থীরা মাসে স্টাইপেন্ড পাবেন। যোগ্য চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে বাছাই করা হবে (IOCL Recruitment)।

Related Articles