চাকরি

Hindi Chatbot: হিন্দি জানলে মেটায় চাকরি! মাসে ৯ লাখ টাকা বেতনে AI চ্যাটবট তৈরির সুযোগ

মেটার তরফে জানানো হয়েছে, এই কনট্রাক্টচুয়াল কাজের জন্য প্রতি ঘণ্টায় দেওয়া হবে ৫৫ ডলার।

Truth of Bengal: হিন্দি ভাষায় পারদর্শিতা থাকলে এবার আপনার জন্য বড় সুযোগ। ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta Platforms Inc.) নতুন ধরনের এআই চ্যাটবট তৈরির জন্য হিন্দি ভাষার বিশেষজ্ঞ নিয়োগ করতে চলেছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য হলেও, এই কাজের পেছনে রয়েছে ভারতের বাজার ধরার কৌশল। মেটার তরফে জানানো হয়েছে, এই কনট্রাক্টচুয়াল কাজের জন্য প্রতি ঘণ্টায় দেওয়া হবে ৫৫ ডলার। যদি কেউ মাসে ২৫ দিন, দিনে ৮ ঘণ্টা কাজ করেন, তাহলে মাসিক উপার্জন দাঁড়াবে প্রায় ৯ লক্ষ ৭২ হাজার টাকা (Hindi Chatbot)।

আরও পড়ুনঃ Cattle protest: অশোকনগরে গরু উদ্ধারকে কেন্দ্র করে বিক্ষোভ, দুই আটক

এই প্রকল্পের আওতায় কাজ হবে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের জন্য AI চ্যাটবট পার্সোনালিটি তৈরির দিকে। মেটার লক্ষ্য, এমন একটি চ্যাটবট তৈরি করা যা শুধু ভাষান্তরের উপর নির্ভর না করে, ভারতীয় সংস্কৃতি ও স্থানীয় আবেগকে তুলে ধরতে পারে। যাঁরা এই পদে আবেদন করতে চান, তাঁদের থাকতে হবে— হিন্দি ভাষায় দক্ষতা, গল্প রচনা ও চরিত্র নির্মাণে অন্তত ছয় বছরের অভিজ্ঞতা।  চ্যাটবটের চরিত্র যেন মানুষের মতো স্বতঃস্ফূর্ত ও প্রাসঙ্গিকভাবে কথা বলতে পারে, সে লক্ষ্যেই কাজ করবেন এই নিয়োগপ্রাপ্তরা (Hindi Chatbot)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

মেটার সিইও মার্ক জাকারবার্গ ভবিষ্যতের এমন এক চ্যাটবটের কল্পনা করছেন, যা মানুষের বন্ধু হয়ে উঠবে। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। ভারতীয় উপমহাদেশের বিপুল ব্যবহারকারীকে আরও গভীরভাবে সংযুক্ত করতেই হিন্দি চ্যাটবট তৈরির পরিকল্পনা নিয়েছে সংস্থা। এআই প্রযুক্তি যতই আধুনিক হোক, তাতে ঝুঁকিও কম নয়। মেটার আগের চ্যাটবটগুলির বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ— ভুয়ো তথ্য ছড়ানো, পক্ষপাতদুষ্ট আচরণ, ব্যবহারকারীর তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন। এই ব্যাকগ্রাউন্ডেই নতুন চ্যাটবট তৈরির প্রক্রিয়ায় মেটা আরও সতর্কভাবে পা ফেলতে চাইছে। বিশ্বের অন্যতম বড় ডিজিটাল বাজার ভারত। মেটা এবার সেই বাজারকে শুধু উপভোক্তা নয়, সহ-নির্মাতা হিসেবেও দেখতে চাইছে। ভারতীয় ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাণে এই প্রথমবার এমন বড় উদ্যোগ নিল মেটা (Hindi Chatbot)।

Related Articles