
The Truth of Bengal,Mou Basu: আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আমলা নিয়োগের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ১২ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।
আপডেটের জন্য পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট “https://wbpsc.gov.in” এর দিকে পরীক্ষার্থীদের নজর রাখতে বলা হয়েছে। পরবর্তী সময়ে ই-অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। আগে স্থির হয়েছিল ৫ নভেম্বর সিভিল সার্ভিস পরীক্ষা হবে। কিন্তু অজানা কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ৩ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় পাবলিক সার্ভিস কমিশন।
Free Access






