আন্তর্জাতিক

কাজে এলো না ট্রাম্পের হুঁশিয়ারি, নিউইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়ে ইতিহাস মামদানির

১ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে খবর এবং এর সঙ্গে গড়বেন আরও এক নজির।

Bangla Jago Desk: মার্কিন মুলুকের রাজনীতি সাক্ষী হল এক বিশেষ নজিরের। বড় জয় পান ৩৪ বছর বয়সি ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এবং এর সঙ্গে তিনি নিউইয়র্ক শহরের ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত মেয়র হলেন। ১ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে খবর এবং এর সঙ্গে গড়বেন আরও এক নজির। তিনি হবেন নিউইয়র্কের সবচেয়ে অল্প বয়সী মেয়র গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে।

জোহরান মামদানি এই জয়ের পর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা গিয়েছে যে এক মেট্রো ট্রেনের দরজা খুলছে সিটি হল স্টেশনে এবং “জোহরান ফর নিউইয়র্ক সিটি” লেখা ভেসে উঠছে তার দেওয়ালে। এই পোস্ট চারিদিকে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। বলতে গেলে চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে। তা দেখে তাঁর সমর্থকরা বেশ খুশি ও উচ্ছ্বাসিত হন। আবার যাঁরা তাঁর সমর্থক নন, তাঁরা আবার এটি বিরোধিতা জানিয়ে কমেন্ট করেছেন কমেন্টবক্সে। তবে দিনের শেষে ডেমোক্র্যাটদের অন্দরে বইছে খুশির হাওয়া।

প্রসঙ্গত, নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে যদি মামদানি জয় পান, তাহলে তিনি বন্ধ করে দেবেন নিউইয়র্ককে বাড়তি আর্থিক সহায়তা করা। কিন্তু তা সত্বেও নিউইয়র্কের নাগরিকরা মামদানির উপরই আস্থা দেখালেন। মার্কিং রাজনৈতিক মহল মনে করছে এটি একটি বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের কাছে। যেভাবে তাঁর হুঁশিয়ারিকে পরোয়া না করে নিউইয়র্কের বাসিন্দারা মামদানিকে জিতিয়েছেন, তা মোটেই ভালো সংকেত নয়।