Donald Trump: নিজের ঘরে মুখ পুড়লো ট্রাম্পের, ‘শুল্কবোমা’র অধিকাংশকেই বেআইনি বলল আদালত
সম্প্রতি, তিনি বেশ কয়েকটি দেশের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন।
Truth Of Bengal: বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু বড় ধাক্কা নয়, একেবারে বীভৎস বড় ধাক্কার মুখোমুখি হলেন তিনি। আইনের কাঠগড়ায় মুখ পুড়লো তাঁর। বিষয়টি কি? এতদিন ধরে রিপাবলিকান নেতা যে ‘শুল্কবোমা’ কাজে লাগিয়ে গোটা বিশ্বের উপর ছড়ি ঘোড়াচ্ছিলেন, এবার তার অধিকাংশকেই বেআইনি বলল দেশের ফেডেরাল সার্কিটের আপিল আদালত। কোর্টের পর্যবেক্ষণ, ক্ষমতার সীমা অতিক্রম করছেন ট্রাম্প।(Donald Trump)
আরও পড়ুনঃ Voter Adhikar Yatra: ‘ভোটার অধিকার যাত্রা’য় তৃণমূলের প্রতিনিধি হয়ে যোগ দেবেন ইউসুফ-ললিতেশ
দ্বিতীয়বার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর থেকেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । যার ফলে অন্যান্য দেশ শুধু নয়, তাঁর নিজের দেশের নাগরিকরাও বেশ চাপে ও অস্বস্তিতে পড়েছেন। বলা ভালো, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন রিপাবলিকান নেতা। অনেকেই যে তাঁর সিদ্ধান্তগুলি মেনে নিতে পারছেন না, তা বুঝিয়েও দিয়েছিলেন।
ট্রাম্পের একাধিক সিদ্ধান্তর মধ্যে অন্যতম শুল্ক চাপানো। সম্প্রতি, তিনি বেশ কয়েকটি দেশের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন। বিশেষ করে যেভাবে ভারতের উপর তা দ্বিগুণ করেছিলেন, তারপর বিভিন্ন মহল থেকে ধেয়ে এসেছিল সমালোচনা। যদিও ভারত নিজেদের অবস্থানে জানিয়েছিল যে দেশের চাহিদা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়ে দিয়েছিলেন যে মৎস্যজীবী, কৃষক ও পশুপালকদের স্বার্থের সঙ্গে আপোষ করা হবে না এবং এর জন্য বড় মাশুল দিতে হলেও তারা প্রস্তুত।(Donald Trump)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এবার এই ‘শুল্কবোমা’র অধিকাংশকেই বেআইনি বলল ফেডেরাল সার্কিটের আপিল আদালত। যদিও আদালত এর সঙ্গে এটাও পরিষ্কার করে দিয়েছে যে এই শুল্ক, অক্টোবর পর্যন্ত, বহাল থাকবে এবং এরপর এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টকে আপাতত সময় দেওয়া হচ্ছে। কিন্তু দিনের শেষে এটি একটি বড় ধাক্কা বলে মনে করছে আমেরিকার রাজনৈতিক মহল। নিজের ঘরে এভাবে ধাক্কা খেলে, বিরোধীরা সবরকমভাবে রাজনৈতিক ফায়দা তুলবে, যা আগামী দিনে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে রিপাবলিকান নেতার। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।(Donald Trump)





