আন্তর্জাতিক

হোয়াইট হাউসে শাহবাজ-মুনীরের সঙ্গে বৈঠক ট্রাম্পের

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন শাহবাজ ও মুনীর।

Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে প্রশংসা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। শুধু শাহবাজের নয়, তিনি প্রশংসা করেছেন সেই দেশের বিতর্কিত সেনাপ্রধান আসিম মুনীরেরও। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন শাহবাজ ও মুনীর। যদিও কি ব্যাপারে আলোচনা হয়েছে দুজনের মধ্যে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে আলোচনা হতে পারে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও আঞ্চলিক সুরক্ষা নিয়ে।

আরও পড়ুনঃ জি২০-তে সোজাসাপ্টা জবাব ভারতের বিদেশমন্ত্রীর

বৃহস্পতিবার শাহবাজ ও মুনীরের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প এবং নিজের বক্তব্য তুলে ধরেন। সেখানে তিনি ভুয়সী প্রশংসা করেন দুজনের। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, “পাক প্রধানমন্ত্রী একজন দারুন নেতা। তিনি আসছেন।” এর সঙ্গে আসিম মুনীরের প্রশংসা করে তিনি বলেন, “পাক সেনাপ্রধান রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। উনিও একজন অসাধারণ মানুষ।”(Donald Trump)

প্রসঙ্গত, ভারতের ‘অপারেশন সিঁদুর’এর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাকিস্তান নড়েচড়ে বসেছে সমগ্র মুসলিম বিশ্বকে নিজেদের দিকে করতে। ইতিমধ্যেই প্রতিরক্ষা চুক্তি শেষ হয়েছে সৌদি আরবের সঙ্গে। এখানেই শেষ নয়, ‘ইসলামিক ন্যাটো’ গঠনের দাবি পর্যন্ত উঠেছে ইসরাইলকে রুখতে। যদিও সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো মার্কিন যুক্তরাষ্ট্রের। পাকিস্তান নিজেদের পাশে আমেরিকাকে চায়।(Donald Trump)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে ট্রাম্পের মুখে শাহাবাজ ও মুনিরের প্রশংসা একটু হলেও অস্বস্তি বাড়াবে ভারত সরকারের। যদিও ওয়াকিবহাল মহল এটাও মনে করছে যে আমেরিকা কখনোই চাইবে না ভারত তাদের পাশ থেকে সরে যাক। সেক্ষেত্রে গোটা বিষয়টি দিনদিন স্পর্শকাতর হয়ে উঠছে

Related Articles