আন্তর্জাতিক

India Tariffs: ভারতকে ২৫% শুল্ক, পাকিস্তানকে ছাড়, ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ নয়াদিল্লি

আমেরিকার জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে এটাই জরুরি পদক্ষেপ। ফলে ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক হার।

Truth of Bengal: পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি করে সেই দেশের উপর শুল্ক কমিয়ে দিল মার্কিন প্রশাসন। কিন্তু ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বহাল রাখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক্সিকিউটিভ অর্ডারে সই করে ট্রাম্প জানান, আমেরিকার জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে এটাই জরুরি পদক্ষেপ। ফলে ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক হার। নতুন নির্দেশিকা অনুযায়ী, পাকিস্তানের উপর চাপানো শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৯ শতাংশ। ট্রাম্প প্রশাসনের দাবি, পাকিস্তানের খনিজ তেল প্রকল্পে আমেরিকা একসঙ্গে কাজ করতে আগ্রহী (India Tariffs)।

আরও পড়ুন: Karun Nair: করুন নায়ারের লড়াকু ইনিংস, “শেষ সুযোগ কাজে লাগিয়েছে”, বলছেন বরুণ অ্যারন!

এ নিয়ে ইতিমধ্যেই চুক্তি চূড়ান্ত হয়েছে। সেই কারণে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত। অন্যদিকে, ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে হোয়াইট হাউস। কারণ, রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানি করছে ভারত। ট্রাম্প সাফ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারকে অগ্রাহ্য করে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘মূল্য’ ভারতকে দিতে হবে। বলা বাহুল্য কেন এই নয়া শুল্ক, তার ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, ‘কিছু দেশ এমন শর্ত দিচ্ছিল, যাতে বাণিজ্যঘাটতির মোকাবিলা সম্ভব নয়। আর বাকিরা আমেরিকার অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে বোঝাপড়ায় আসতে ব্যর্থ হয়েছে (India Tariffs)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

তবে শুধু ভারত নয়, সিরিয়াকে ৪১ শতাংশ, ব্রাজিলকে ৫০ শতাংশ, সুইজারল্যান্ডকে ৩৯ শতাংশ এবং তাইওয়ানকে ২০ শতাংশ শুল্ক দিতে হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্যচুক্তির প্রক্রিয়া চললেও, সেই তালিকায় ভারতের নাম আছে কি না, তা স্পষ্ট করেননি তিনি। এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারত সরকার জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব রকম কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রের মতে, এই ধরনের পক্ষপাতদুষ্ট শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের সিদ্ধান্তে ওয়াশিংটন-নয়াদিল্লি বাণিজ্য সম্পর্কে ফের উত্তেজনা তৈরি হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (India Tariffs)।

Related Articles