খেলা

Karun Nair: করুন নায়ারের লড়াকু ইনিংস, “শেষ সুযোগ কাজে লাগিয়েছে”, বলছেন বরুণ অ্যারন!

যেভাবে ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করে করুন ক্রিজে টিকে রয়েছেন, তার প্রশংসা করেছেন বরুন।

Truth of Bengal: “সুযোগ কাজে লাগিয়েছে” করুন নায়ারকে নিয়ে এমনটাই দাবি করলেন প্রাক্তন ভারতীয় বোলার বরুন অ্যারন। প্রথম দিনের খেলা শেষে তিনি দাবি করলেন যে ওভাল টেস্টই হয়তো শেষ সুযোগ হতো করুণের, তবে তিনি সেটা কাজে লাগাতে পেরেছেন। যেভাবে ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করে করুন ক্রিজে টিকে রয়েছেন, তার প্রশংসা করেছেন বরুন। তাঁর বক্তব্য, ইচ্ছাকৃতভাবেই করুন অফ স্টাম্পের বাইরের বল নরম হাতে খেলছিলেন (Karun Nair)।

আরও পড়ুন: Migrant Workers: “ওঁদেরও পুজোয় নতুন জামাকাপড় দেবেন”, পরিযায়ীদের জন্য পুজো উদ্যোক্তাদের প্রতি আর্জি মুখ্যমন্ত্রীর

ওভাল টেস্টের প্রথম দিনে কঠিন পরিস্থিতিতে করুন নায়ারের ব্যাটিং দৃষ্টি আকর্ষণ করেছে সকল ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকাদের। বলা ভালো, ৮ থেকে ৮০ এখন সকলের মুখেই ঘোরাফেরা করছে তাঁর নাম। একটা সময়ে মনে করা হচ্ছিল যে ভারত ২০০ রানও করতে পারবে না। কিন্তু সেই পরিস্থিতি থেকে ধৈর্যের সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে ২০০ রান পার করান করুন। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৫২ রানে। অন্যদিকে, ওয়াশিংটন খেলছেন ১৯ রানে। মনে করা হচ্ছে, এই জুটি টিকে থাকলে ৩৫০-৪০০ রান করতে পারে ভারত (Karun Nair)।

করুণের এই ইনিংস বাকিদের মতো মন জয় করেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলার বরুন অ্যারনেরও। ‘জিও হটস্টারে’ তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন এবং দাবি করেন যে অন্তিম সুযোগ সঠিকভাবেই কাজে লাগিয়েছেন বিধর্বা ব্যাটার। বরুণ বলেন, “এটা হয়তো করুণের শেষ সুযোগ হতো। কিন্তু সেটারও সদ্ব্যবহার করেছে ও কাজে লাগিয়েছে। পিচে অনেককিছুই ছিল কিন্তু করুন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যেটা বেশি চোখে পড়েছে সেটা হল, অফ স্টাম্পের বাইরের বল ইচ্ছাকৃতভাবে ওর হালকা হাতে খেলা।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

প্রসঙ্গত, ওভাল টেস্টেও টসে জেতে ইংল্যান্ড। ভারতকে ব্যাট করতে পাঠায় তারা। তবে এবার শুরুটা ভালো হয়নি শুভমান গিলদের। একেবারেই দাগ কাটতে পারেননি দুই ওপেনার। তাঁরা দ্রুত ফিরে যায় প্যাভিলিয়নে। একটা সময়ে ১৫০ রানের গন্ডি পেরোনের সঙ্গেই ৬টি উইকেট পড়ে যায়। এরপর করুনের সঙ্গে হাল ধরেন ওয়াশিংটন সুন্দর। আপাতত বেশ ভালই পার্টনারশিপ গড়ছেন দুজনে। দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২০৪। করুণ অপরাজিত রয়েছেন ৫২ রানে এবং ওয়াশিংটন ১৯ রানে। এক্ষেত্রে দেখার বিষয় যে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারে কিনা তারা (Karun Nair)।

Related Articles