আন্তর্জাতিক

চট্টগ্রাম থানা থেকে লুট হয়ে যাওয়া ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২টি গুলি উদ্ধার করলো র‍্যাব, ঘটনায় অভিযুক্তরা অধরা 

RAB recovered 3 firearms and 22 bullets that were looted from Chittagong police station, the accused in the incident are missing.

Truth Of Bengal: চট্টগ্রামের থানায় একি কাণ্ড ঘটে গেল? থানাতেই ঘটলো বড়সড় লুটের ঘটনা। যেখানে আঁটসাঁট নিরাপত্তা আবার যেখানে নিরাপত্তারক্ষকরাই থাকে সেখানেই লুটের মতো ঘটনা ঘটে গেল। তাজ্জব হয়ে যাবার মতো ঘটনা ঘটে গেল  চট্টগ্রাম থানায়। থানা থেকেই নাকি লুট হয়ে গেল ৩টি আগ্নেয়াস্ত্র ও তার সাথে ২২টি গুলি।

যদিও পরে সেগুলি উদ্ধার করাও সম্ভব  হয়েছে। লুটের ঘটনার পর সোমবার নগরের বিভিন্ন   জায়গাতেই অভিযান চালায় র‍্যাব। অভিযান চালিয়ে ইতিমধ্যেই এগুলো উদ্ধার করে  র‍্যাব। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে থানায় ঢুকে কে বা কারা লুটের ঘটনা ঘটিয়েছে তাও এখনও পুলিশ জানতে পারেনি। তবে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। যত দ্রুত সম্ভব এই ঘটনায় জড়িতদেরকে চিহ্নিত করে আটক করার প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশের তরফে শুরু করে দিয়েছে।

তবে এই ঘটনা নিয়ে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম এক সাক্ষাৎকারে বলেছেন, গোপন তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো শুরু হয়। অভিযান চালিয়ে র‍্যাব ইতিমধ্যেই ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২টি গুলি উদ্ধারও করেছে। তবে আগে ১৩ আগস্ট থানা থেকে লুট হয়ে যাওয়া  ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫টি গুলি উদ্ধার করে র‍্যাব। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর চট্টগ্রাম নগরের কোতোয়ালি, সদরঘাট, পাহাড়তলীসহ বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় ৫০০ অস্ত্র ও ১০ হাজার গুলি লুট হয় বলেও জানা যায়।

Related Articles