Nepal Unrest: নেপালে আরও এক মর্মান্তিক ঘটনা, দগ্ধ হয়ে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী
নেপালের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগানোর সময় রাজ্যলক্ষ্মী বাড়ির মধ্যেই ছিলেন এবং অনেক সূত্র বলছে, ইচ্ছাকৃতভাবে তাঁকে ভেতরে আটকে রেখেই আগুন দেওয়া হয়।
Truth of Bengal: নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গণআন্দোলনের মধ্যেই ঘটল এক মর্মান্তিক ঘটনা। বিক্ষোভের আগুনে প্রাণ হারালেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাঁদের বাসভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন রাজ্যলক্ষ্মী। আগুনে আটকে পড়েন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি (Nepal Unrest)।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা
নেপালের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগানোর সময় রাজ্যলক্ষ্মী বাড়ির মধ্যেই ছিলেন এবং অনেক সূত্র বলছে, ইচ্ছাকৃতভাবে তাঁকে ভেতরে আটকে রেখেই আগুন দেওয়া হয়। পরে তাঁকে ভর্তি করা হয় কীর্তিপুর বার্ন হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেশজুড়ে চলা গণবিদ্রোহে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। একে একে আরও বহু রাজনৈতিক নেতা, প্রাক্তন ও বর্তমান, তাঁদের বাড়িও এই সহিংসতার শিকার হয়েছে। অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল রাস্তায় জনতার হাতে মার খেয়েছেন, এমনকি দেশ ছেড়ে পালানোর চেষ্টার খবরও মিলেছে (Nepal Unrest)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনার পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে শোক এবং ক্ষোভ। ঝালানাথ খানাল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি, তবে তাঁর পারিবারিক সূত্র থেকে রাজ্যলক্ষ্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালি সংবাদমাধ্যমগুলি। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্যলক্ষ্মীর দগ্ধ দেহের একটি ছবি, যেখানে তাঁর শরীরের বেশিরভাগ অংশই ক্ষতবিক্ষত অবস্থায় দেখা যাচ্ছে। যদিও এই ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। কমিউনিস্ট পার্টি অফ নেপালের (সিপিএন) প্রবীণ নেতা ঝালানাথ খানাল ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে অগস্ট পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশের বাম রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম এবং দীর্ঘদিন ধরে নেপালের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন (Nepal Unrest)।






