Joy Gupta: সরকারিভাবে জয় গুপ্তার নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল
উল্লেখ্য, জয় গুপ্তা এর আগে এফসি গোয়র হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
Truth of Bengal: অবশেষে সরকারিভাবে জয় গুপ্তার নামের পাশে শিলমোহর দিল ইমামি ইস্টবেঙ্গল। মঙ্গলবার এফসি গোয়ার প্রাক্তন এই ডিফেন্ডারের ইস্টবেঙ্গলে যোগদানের খবর বিবৃতি দিয়ে প্রকাশ করল লেসলি ক্লডিয়াস সরণীর এই ক্লাবটি। আগামী চার বছর লাল-হলুদ জার্সি গায়েই খেলতে দেখা যাবে এই ডিফেন্ডারকে (Joy Gupta)।
উল্লেখ্য, জয় গুপ্তা এর আগে এফসি গোয়র হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কলিঙ্গ সুপার কাপের পাশাপাশি আইএসএল-এও গোয়ার জার্সি গায়ে তাঁর অনবদ্য ভূমিকা ছিল। জয় গুপ্তা শুধু লেফট ব্যাক পজিশনেই নয়, খেলতে পারেন লেফট সেন্টার ব্যাকেও। ফলে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে পেয়ে স্বভাবতই খুশি ইস্টবেঙ্গল কর্তারা। এবং গোয়ার মত তিনি লাল-হলুদেও ২৭ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন।
আরও পড়ুনঃ Nepal Unrest: নেপালে আরও এক মর্মান্তিক ঘটনা, দগ্ধ হয়ে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী
জয় গুপ্তাকে দলে পেয়ে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থিংবোই সিংটো জানান, ‘অবশ্যই জয় গুপ্তার মত প্রতিভাবান ফুটবলারকে দলে পেয়ে লাভাবান হয়েছে লাল-হলুদ ব্রিগেড। জয় ভারতীয় ফুটবলে একজন প্রতিভাবান ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করে দিয়েছেন। আমরা ওর মতোই একজন ডিফেন্ডারকে দলে পেতে আগ্রহী ছিলাম (Joy Gupta)।’
দলের প্রধান কোচ অস্কার ব্রুজো জানান, ‘জয় গুপ্তা একজন প্রতিভাবান ফুটবলার। ওর সবচেয়ে বড় গুণ হল ও ডিফেন্সিভ গুণ যেমন ভাল ঠিক তেমনই আক্রমণের সময়ও সহয়তা করতে পারে। আমরা আশা করব, এফসি গোয়ার হয়ে জয় গুপ্তা যেরকম দুরন্ত পারফরম্যান্স করেছিলেন, আমাদের দলের হয়ে সেইরকম পারফরম্যান্সই উপহার দেবেন।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
অপর দিকে নতুন ক্লাব ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তরুণ এই ফুটবলার বলেন, ‘ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা একটি ক্লাব। সেই ক্লাবের জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামার সুযোগ পেয়ে আমি গর্বিত। এবং আমাকে এই ক্লাবের জার্সি গায়ে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই কোচ অস্কার ব্রুজো টিম ম্যানেজমেন্টকে। এবং কলকাতা শহরটি আমার কাছে দারুণ প্রিয় একটি শহর। কেননা এই শহরেই জাতীয় দলের জার্সি গায়ে আমার অভিষেক হয়েছিল। এছাড়া ডার্বি জিতে ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দ ভাগ করে নেওয়ার প্রতীক্ষায় দিন গুণছি (Joy Gupta)।






