টিভির রিমোট নিয়ে বিবাদের জারা মাকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড ছেলের
গত বছরের সেপ্টেম্বর মাসে একাধিকবার আঘাতের ফলে কৌরের মৃত্যু হয়।
Truth Of Bengal: ইংল্যান্ডের বার্মিংহামে নিজের মাকে হত্যার দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, দোষীকে অন্তত ১৫ বছর কারাগারে কাটাতে হবে, এরপরই প্যারোল দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
The #Jamaica-born man who orchestrated a gangland shooting at a Turkish cafe in Hackney that left a 9-year-old Keralite girl with life-changing injuries was sentenced to life in prison with a minimum term of 34 years.
Details here 🔗 https://t.co/XhrjCPo84h#London #Kerala pic.twitter.com/LO7YR4FQqO
— The Times Of India (@timesofindia) September 13, 2025
দোষী সুরজিত সিং তার ৭৬ বছর বয়সী মা মহিন্দর কৌরকে হত্যার অপরাধ স্বীকার করেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে একাধিকবার আঘাতের ফলে কৌরের মৃত্যু হয়।
বার্মিংহাম ক্রাউন কোর্টে সুরজিত সিংকে শাস্তি শোনানো হয়। শুনানির সময় উঠে আসে যে, টেলিভিশনের রিমোট নিয়ে বিরোধের জেরে মদ্যপ অবস্থায় সিং তার মায়ের ওপর প্রাণঘাতী হামলা চালান।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তদন্ত কর্মকর্তা নিক বার্স বলেন, “এই বোকামি পূর্ণ হত্যাকাণ্ড একটি পরিবারকে ভেঙে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আমাদের সহানুভূতি রয়েছে।”
সুরজিত জানান, যখন তার মা তাকে মদ্যপ থাকার জন্য বকাঝকা করেন, তখন তিনি নিয়ন্ত্রণ হারান।সুরজিত সিং বার্মিংহামের সোহো এলাকায় তার বিধবা মায়ের যত্ন নিতেন। তিনি হেফাজতে পুলিশের কাছে বলেন, “আমার এমন কিছু করার কোন ইচ্ছা ছিল না। আমি কেবল নিয়ন্ত্রণ হারিয়েছিলাম।”
পুলিশ জানায়, একাধিকবার আঘাতের কারণেই মহিন্দর কৌরের মৃত্যু হয়েছে। তবে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না এবং কেন তিনি এমন কাজ করেছেন, তা স্পষ্ট নয়।






