রাজ্যের খবর

Civic Integrity: সততার নজির কুড়িয়ে পাওয়া সোনার হার ফিরিয়ে দিলেন সিভিক ভলেন্টিয়ার দিলীপ

Civic Integrity shown when traffic guard Dilip Samanta finds a lost gold necklace at Gachh Sitla Mor, returns it swiftly in a gesture of honesty.

Truth Of Bengal: সুমন মন্ডল, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২নম্বর ব্লকের গাছশীতলা মোড়ে বিকাল সাড়ে চারটা নাগাদ দিলীপ সামন্ত নামে এক সিভিক ভলেন্টিয়ার চন্দ্রকোনা থানার ট্রাফিক গার্ডের সিভিক ডিউটি করছিলেন(Civic Integrity)। এক ব্যক্তির একটি সোনার হার সেখানে পড়ে যায়। সেই ব্যক্তি গাছ শীতলা সংলগ্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করে।

[আরও পড়ুনঃ টেক-অফের আগেই বিপদ, ইন্ডিগো বিমানের যান্ত্রিক ত্রুটিতে রক্ষা পেল ১৫১ জন]

কর্তব্যরত চন্দ্রকোনা থানা ট্রাফিক গার্ডের সিভিক দিলীপ সামন্ত সেই সোনার হাতটি কুড়িয়ে পাই। তৎক্ষণাৎ সেই সোনার হারটি দিলীপ সামন্ত প্রকৃত ব্যাক্তির হাতে তুলে দেন(Civic Integrity)। বর্তমান সময়ে যখন সিভিকদের নিয়ে নানা রকম নেতিবাচক খবর সমাজ মাধ্যমে উঠে আসে।

FB POST:https://www.facebook.com/truthofbengal

চন্দ্রকোনা থানার ট্রাফিক গার্ডের সিভিক দিলীপ সামন্তর সততা প্রত্যক্ষদর্শী থেকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী স্বরুপ মজুমদার জানান সমাজে এই ধরনের মানসিকতার মানুষের প্রয়োজন চন্দ্রকোনার গর্ব।