আন্তর্জাতিক

ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু

Formal negotiations on Ukraine's accession to the European Union have begun

The Truth Of Bengal : ইউক্রেন ও মলদোভার ইইউর সদস্য হওয়ার আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার ইইউর ২৭ দেশের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ইউক্রেনকে সদস্য করা নিয়ে হাঙ্গেরি বাধা দিয়ে আসছিল। তবে গতকালের বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান অনুপস্থিত থাকায় অন্যান্য নেতারা ভোটাভুটিতে অংশ নেন এবং আলোচনা শুরুর সিদ্ধান্ত নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সিদ্ধান্তকে “ইউক্রেনের বিজয়” হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, এ সিদ্ধান্ত ইউরোপের সবার বিজয়। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, এটি উভয় মহাদেশের জন্য আশার সুষ্পষ্ট বার্তা। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন বলেন, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। ইউরোপীয় জোটের ইতিহাসে দিনটি খোদাই করে রাখা হবে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, এসব দেশ ইউরোপীয় পরিবারের অন্তর্ভুক্ত। ইউক্রেন ও মলদোভার সদস্য হওয়ার আলোচনা শুরু হলেও এসব দেশের সদস্যপদ অর্জনের জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

ইইউর সদস্য হওয়ার জন্য দেশগুলোকে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এসব শর্তের মধ্যে রয়েছে : গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল শাসনব্যবস্থা, মুক্তবাজার অর্থনীতি, ইইউর আইন ও নীতিমালা মেনে চলা| ইউক্রেন ও মলদোভা এসব শর্ত পূরণ করতে পারলে তাদের সদস্যপদ অর্জনের জন্য ইইউর পার্লামেন্টে অনুমোদন লাগবে।

FREE ACCESS

Related Articles