Mahakal Temple Siliguri: দিঘা-নিউ টাউনের পর এবার শিলিগুড়ি! ১৬ জানুয়ারি উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
মন্দির নির্মাণের জন্য নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করতে শুক্রবার সেখানে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক।
Truth of Bengal: দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর কলকাতার নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস। এরপরেই উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ তারিখ এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করতে শুক্রবার সেখানে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক। শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এবং হিডকো-র প্রতিনিধিরাও পরিদর্শনে গিয়েছিলেন।
পরিদর্শনের পরে মেয়র গৌতম দেবের কথায়, দীর্ঘদিন ধরে পড়ে থাকা জমিটি পরিষ্কার ও সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্রুত গতিতে কাজ এগোচ্ছে বলেও জেলা প্রশাসন সূত্রে খবর। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দফতর একযোগে কাজ করছে। উল্লেখ্য, সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করেন। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মন্দিরের শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি জমি দেখে রেখেছি। তারিখও মনে মনে ঠিক করে রেখেছি।”
পরবর্তীতে প্রশাসনিক সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠিত হবে। এই ঘোষণা প্রকাশ্যে আসার পর থেকেই প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ে। মুখ্যমন্ত্রীর আগেরবার উত্তরবঙ্গ সফরে গিয়েই মহাকাশ মন্দির গঠিত হবে ঘোষণা করেছিলেন।
আগামী দিনের পরিকল্পনা ও কাজের রূপরেখা চূড়ান্ত করতে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করা হবে। তাঁর বক্তব্য, মন্দির নির্মাণের জন্য জমির সংস্কার-সহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চলছেই, সেই কারণেই এই পরিদর্শন। বিভিন্ন দফতরের আধিকারিক, হিডকো ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখছেন। পরবর্তী পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।






