আন্তর্জাতিক

ভারী বৃষ্টি কেনিয়ায়, বিপর্যয়ে নিহত ২১

Truth Of Bengal:  ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেনিয়া। টানা বৃষ্টিপাতের জেরে দেশের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধস নেমে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।কয়েকদিন ধরেই পশ্চিম কেনিয়ায় টানা বর্ষণ চলছিল।

আরও পড়ুনঃ মর্মান্তিক! অ্যাম্বুল্যান্সের ধাক্কায় প্রাণ গেল দম্পতির, আহত ২

শনিবার সেই বৃষ্টির ফলেই একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটে। মাটির স্রোতে ভেসে যায় শতাধিক ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয় হাজারেরও বেশি বাড়ি। একাধিক গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উদ্ধারকাজেও বাধা তৈরি হচ্ছে।সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। কেনিয়ার রেড ক্রসের তরফে আকাশপথে তোলা একাধিক ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বিশাল এলাকা জুড়ে ভূমিধসের দাপটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামাঞ্চল।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

কেনিয়ার মন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক্স হ্যান্ডলে লিখেছেন, এই মর্মান্তিক ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে, ৩০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজে সেনা ও রেড ক্রস কর্মীরা একযোগে কাজ করছেন। খারাপ আবহাওয়া সত্ত্বেও আহতদের অনেককে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বন্যা ও ভূমিধসের কারণে পশ্চিম কেনিয়ার বহু অঞ্চলে এখন কার্যত অচলাবস্থা। দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।

Related Articles