রাজ্যের খবর

Political Harmony: বাম নেতার হাতে রাখি বাঁধলেন তৃণমূল বিধায়ক লাভলি, কী বললেন সুজন?

তাঁকে দেখে রাখি পরানোর জন্য এগিয়ে যান লাভলি। হাসিমুখে রাখি গ্রহণ করেন সুজনও।

Truth Of Bengal: সোনারপুরের তেমাথায় শনিবার দেখা গেল রাজনৈতিক ভিন্ন মতাদর্শের দেওয়াল ভেঙে এক আনন্দময় দৃশ্য।  রাজনীতির ভিন্ন মেরুতে দাঁড়িয়েও সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করলেন লাভলি মৈত্র এবং সুজন চক্রবর্তী (Political Harmony)।শনিবার সোনারপুরের তেমাথায় পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দপ্তর ও সোনারপুর ব্লক আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। সকাল থেকেই তিনি ছোট-বড় সকলকে রাখি পরাচ্ছিলেন। সেই সময় পথ দিয়ে যাচ্ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী, যিনি লাভলির বিধানসভা এলাকার বাসিন্দা। তাঁকে দেখে রাখি পরানোর জন্য এগিয়ে যান লাভলি। হাসিমুখে রাখি গ্রহণ করেন সুজনও।

[আরও পড়ুন: Dilip Ghosh:”নতুন কাউকে তদন্ত করতে দেওয়া হোক” নবান্ন অভিযানের দিন বিস্ফোরক দিলীপ]

রাখি পরানোর পর লাভলি মৈত্র বলেন, ‘ সুজনদা আমার থেকে বড়, আমার অভিভাবক। তাঁর সুস্থতা ও মঙ্গল কামনা করি। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই আমার লক্ষ্য।’ পাল্টা সুজন চক্রবর্তী বলেন, ‘ ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরায়, আর ভাই তাঁর সুরক্ষার দায়িত্ব নেয়।’ তবে রাখি পরানো প্রসঙ্গে আলাদা মন্তব্য করতে চাননি তিনি (Political Harmony)।

FB POST: https://www.facebook.com/share/v/1EAGmHQAbk/

স্থানীয় বাসিন্দাদের মতে, এই দৃশ্যই বাংলার সংস্কৃতি-রাজনৈতিক মতভেদ থাকলেও হৃদয়ের বন্ধন অটুট থাকে (Political Harmony)। কেউ কেউ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন। রাখীবন্ধন উৎসব বরাবরই ভ্রাতৃত্ব, ঐক্য আর বিশ্বাসের প্রতীক। এদিনের এই ঘটনা প্রমাণ করে, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা সম্ভব।

Related Articles