Abul Barkat : বাংলাদেশে দুর্নীতির অভিযোগে গ্রেফতার অর্থনীতিবিদ আবুল বরকত
Truth of Bengal: বাংলাদেশে দুর্নীতির অভিযোগে গ্রেফতার অর্থনীতিবিদ আবুল বরকত। তিনি ছিলেন জনতা ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দশকের বেশি সময় অধ্যাপনা করতেন তিনি। পাশাপাশি তিনি, সংখ্যালঘু, প্রধানত হিন্দুদের দাবিদাওয়া নিয়ে সরব ছিলেন। জানা গিয়েছে, তাঁর বাড়িতে যায় এক দল পুলিশ কর্মী। পুলিশ গিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির পর আবুলকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। (Abul Barkat)
[আরও পড়ুনঃDelhi Fire: দিল্লির সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ২৭টি দমকল ইঞ্জিন ]
আবুল বরকত বরাবরই হিন্দুদের হয়ে সরব হয়েছেন। তিনি বলেন, পরিবর্তন বাংলাদেশে ৩০ বছরের মধ্যে কোনও হিন্দুই অবশিষ্ট থাকবে না। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ও আবুল বরকত-সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কর্তৃপক্ষ । এই মামলা গত ৫ মাসের বেশী সময় ধরে চলে। আদালতের তরফে বলা হয়েছে, বরকাতের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, মিথ্যা রেকর্ড তৈরি করে ব্যাঙ্কের মর্টগেজ নেওয়া জমির মাধ্যমে তিনি বিভিন্ন পন্থায় কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। মামলাটি বর্তমানে তদন্তের আওতায় রয়েছে।(Abul Barkat)
[লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal ]
রাজনৈতিক মহলের মতে, বরকত যে স্পষ্ট আলোচনা করতেন সরকারের বিরুদ্ধে সেই কারণেই প্রশাসনের রোষে পড়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ গেছে বদলে। অনেক হামলা হয়েছে। আক্রান্ত হয়েছে বহু মানুষ। নানা মহল থেকেও উঠছে প্রশ্ন, এটাই কি ‘নতুন’ বাংলাদেশ? দিন যত এগোচ্ছে সংখ্যালঘু অত্যাচারের ওপর বাড়ছে অত্যাচার।(Abul Barkat)






