কলকাতা

আত্মতুষ্টি নয়, আগামী ১৫০ দিন দিতে হবে বাংলার ভবিষ্যতের জন্য: অভিষেক

প্রায় 25 হাজারের বেশি সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Truth Of Bengal: এসআইআর আবহে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন। ‌ এস আই আর প্রক্রিয়ার ক্ষেত্রে বি এল এ:দের ভূমিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরিষ্কার বক্তব্য, এটা একটা অডিট প্রক্রিয়া। ‌ ভুল ত্রুটি এখানেই ধরা পড়বে। প্রায় 25 হাজারের বেশি সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে উস্মা প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি নির্বাচন কমিশনের সহকারী সংস্থা হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশনের গাফিলতিতে একাধিক বি এল ও এর মৃত্যু হয়েছে। এটা একটা নির্লজ্জ প্রয়াস।” আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ভোট রক্ষা শিবির চলবে। “চার পাঁচ দিন উৎসাহ ছিল। তারপর শিথিল হয়ে পড়েছে। মনে রাখতে হবে এটা আমাদের যুদ্ধের দিন” সতর্কবার্তা অভিষেকের। আগামী ১৫০ দিন বাংলার ভোট এবং মানুষের অধিকার রক্ষার সময়। ‌ সতর্ক দৃষ্টি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছেন।

  • আত্মতুষ্টি চলবে না, প্রতিটা দিন যুদ্ধের মত
  • ১০০% এনুমারেশন ফর্ম জমা দেওয়ার বিষয়টি নজরে রাখতে হবে
  • বিহারের মতো ড্রাফট রোলে নাম থাকলেও পোলিং স্টেশনে গিয়ে ভোটাররা দেখছেন নাম নেই। বিরোধীরা এখানেও সেটা চেষ্টা করছে
  • যেভাবেই হোক ভোট চুরি রুখতে হবে
  • বিএলএ ‘দের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে
  • দশ জন সাংসদ কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে
  • দিদির দূত অ্যাপের রেজিস্ট্রেশন করা জরুরী বিএলএ’দের
  • আগামী ১৫০ দিন আমাদের কর্মীদের উৎসাহে যেন ভাটা না পড়ে

Related Articles