মদ্যপের নাচের তালে শরীর দুলিয়ে শিস দিচ্ছেন পুলিশ অফিসার! ভাইরাল ভিডিয়ো
The police officer is whistling to the rhythm of drunken dance! Viral video

The Truth Of Bengal : গায়ে উর্দি। বোঝাই যাচ্ছে তিনি ডিউটিতে আছে। এমন অবস্থায় এএসআই পদমর্যাদার একজন অফিসার মদ্যপ ব্যক্তির নাচ উপভোগ করে শিস দিচ্ছেন। বসে বসে তাঁকে নাচের তালে শরীর দোলাতেও দেখা যায়। সামাজিক মাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। পুলিশের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
In #Viral video, an on-duty #Police Officer is seen enjoying with the #drunken men, one of them seen dancing in an #inebriated condition and the Cop singing and whistles.
Reportedly he is Sub-inspector from #Ongole, sent on VR after he found neglected his duty.#AndhraPradesh pic.twitter.com/b0siS8xp0L
— Surya Reddy (@jsuryareddy) July 2, 2024
জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রকাশম জেলার শঙ্করাপুরমে দুই গোষ্ঠীর সংঘর্ষে তিন যুবক গুরুতর আহত হলে সেখানে উত্তেজনা ছড়ায়। ওই গ্রামে নিরাপত্তা বাড়াতে বেশকিছু পুলিশকর্মী মোতায়েন করা হয়। মদ্যপের সঙ্গ দেওয়া ওই পুলিশ অফিসারকে সেই কাজে পাঠানো হয়েছিল। দেখা যায়, রাস্তার ধারে বসে ওই পুলিশ অফিসার মদ্যপের নাচে তাল দিচ্ছেন। তাঁকে শিস দিতেও দেখা যায়। কী করে তিনি নিজের দায়িত্ব পালনের বদলে মদ্যপের নাচ উপভোগ করতে থাকেন? ওঠে এই প্রশ্ন। সামাজিক মাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে কড়া পদক্ষেপ করা হয়। অভিযুক্ত ওই পুলিশ অফিসারকে আপাতত স্বেচ্ছাবসরে পাঠানো হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পুলিশের বড় কর্তারা।
এই ঘটনা পুলিশের শৃঙ্খলাভঙ্গের শামিল বলে মনে করছে পুলিশ। কারণ, এমন ঘটনায় পুলিশের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে মানুষ। তাই এই ধরনের ঘটনা মেনে নেওয়া হয় না পুলিশে। তা ছাড়া কর্তব্যরত অবস্থায় উর্দি পরে কোনও পুলিশকর্মী এমন করতে পারেন না। তাই মদ্যপকে সঙ্গ দেওয়া ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।






