দেশ
Trending

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড়সড় জরিমানার মুখে উড়ান সংস্থা! নির্দেশ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিসিএএসের…

The airline is facing huge fines for breach of discipline! The instructions are from the air traffic control agency BCAS.

The Truth Of Bengal : বিমান সংস্থা ইন্ডিগো ও মুম্বই  বিমান বন্দর কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানার  নির্দেশ দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিসিএএস।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড়সড় জরিমানার মুখে পড়তে হল উড়ান সংস্থাকে। বিমান সংস্থা ইন্ডিগো ও মুম্বই  বিমান বন্দর কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানার  নির্দেশ দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিসিএএস। ৩০ দিনের মধ্যে ইন্ডিগোকে ১.২ কোটি এবং মুম্বই বিমানবন্দর  কর্তৃপক্ষকে ৩০ লক্ষ টাকা জরিমানার অর্থ মেটাতে হবে। পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ জানাতে হবে।

প্রসঙ্গত, ঘনকুয়াশার জেরে সোমবার দেশজুড়ে বিপর্যস্ত হয়েছিল বিমান পরিষেবা। এরই মাঝেই মুম্বই বিমানবন্দরের রানওয়েতে বসে খাওয়া-দাওয়া করেছিলেন যাত্রীরা। ভাইরাল ওই ভিডিও দেখার পর মঙ্গলবার কেন্দ্র ইন্ডিগো এবং মুম্বাই বিমানবন্দরকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। তবে বুধবারই শোকজের জবাব দেয় উড়ান সংস্থা ও বিমানবন্দর। কিন্তু মন্ত্রকের তরফে জানানো হয়, দুই পক্ষের জবাবে সন্তোষজনক উত্তর মেলেনি। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে সঠিক পদক্ষেপ করেনি কোনও পক্ষই।

মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, ক্লান্ত যাত্রীদের এমন পরিষেবা দেওয়ার অর্থ বিমান পরিবহনের একাধিক নিয়ম লঙ্ঘন করা। তাই ইন্ডিগো বিমান সংস্থাকে ১ কোটি ২০ লক্ষ টাকা এবং মুম্বই বিমানবন্দরকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, বিমানকর্মীদের রস্টার তৈরির ক্ষেত্রে বেনিয়মের অভিযোগে স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়াকে জরিমানা করেছে ডিজিসিএ। তবে এই  জরিমানার অর্থm। পাশাপাশি  সবিস্তারে জানাতে হবে কারণও ।

Free Access

Related Articles