দেশ

Goa: বিশ্বের উচ্চতম ৭৭ ফুট রাম মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পূর্ণাবয়ব এই রাম মূর্তির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে: বাম হাতে রয়েছে ধনুক। ডান হাত রয়েছে অভয় মুদ্রায়।পিঠে রয়েছে তূণীর ভরা তির।

Truth of Bengal: অযোধ্যার রাম মন্দিরের পর এবার গোয়ার ক্যানাকোনায় বিশ্বের উচ্চতম রামের মূর্তি উন্মোচিত হলো। শুক্রবার গোকর্ণ জীবোত্তম মঠের ৫৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৭ ফুট লম্বা এই রাম মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উচ্চতম এই রাম মূর্তিটি তৈরি করেছেন প্রখ্যাত শিল্পী রাম সুতার, যাঁর হাতেই গুজরাটের বিখ্যাত ‘স্ট্যাচু অফ ইউনিটি’ রূপ পেয়েছিল। পূর্ণাবয়ব এই রাম মূর্তির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে: বাম হাতে রয়েছে ধনুক। ডান হাত রয়েছে অভয় মুদ্রায়।পিঠে রয়েছে তূণীর ভরা তির। মুখে রয়েছে স্নিগ্ধ হাসি। মূর্তি উন্মোচনের পর প্রধানমন্ত্রী মঠ সংলগ্ন মন্দিরে পুজোও দেন।

ভারতের সবচেয়ে প্রাচীন মঠগুলির মধ্যে গোকর্ণ জীবোত্তম মঠ অন্যতম, যা আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি গৌড়ীয় সারস্বত ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রথম মঠ হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। মঠের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঠের ভেতরে তৈরি করা হয়েছে একটি রামায়ণ থিম পার্ক।

প্রধানমন্ত্রী এদিন বিকেল ৪টে নাগাদ মঠে পৌঁছান। তাঁর জন্য মঠের ভিতরেই একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। এই উদ্বোধন অনুষ্ঠানে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং রাজ্যপাল অশোক গজপতি রাজু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles