রাজ্যের খবর

CBI Raid: সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ফের সিবিআই, হঠাৎ কেন জেলবন্দী থাকাকালীন হানা?

CBI officials raided Sheikh Shahjahan’s residence in Sandeshkhali amid allegations of influencing investigations from jail.

Truth Of Bengal: জেল থেকে তদন্ত প্রভাবিত করছে শেখ শাহজাহান! এই অভিযোগ পেয়েই বসিরহাটের দাপুটে নেতার সড়বেড়িয়ার বাড়িতে হাজির সিবিআইয়ের আধিকারিকরা(CBI Raid)। শনিবার সকালে এলাকায় গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীর অফিসাররা। বাড়ির সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। শাহজাহানের মেয়ের বাড়িতেও সিবিআই অভিযান। ২০২৪ সালে ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালির আগারহাটি এলাকায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। সেই সময় অভিযোগ ওঠে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই।

আরও পড়ুনঃ মোদিজি, বিদেশ থেকে কালো টাকা আনার প্রতিশ্রুতি কোথায় গেল!

আজ, শনিবার ফের শাহজাহানের এলাকায় তদন্তকারীরা। ইডির উপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই(CBI Raid)। ঘটনায় আর কারা যুক্ত সেই তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। এর আগেও বেশ কয়েকবার শাহজাহানের ঘাঁটিতে গিয়েছিলেন তদন্তকারীরা। আরও একবার এলাকায় গেলেন তাঁরা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে ইডি আধিকারিকদের উপর হামলাকে কেন্দ্র করে শিরোনামে উঠে আসে সন্দেশখালির বেতাজ বাদশা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের নানা কর্মকাণ্ড(CBI Raid)। রাজ্য পুলিশ, সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। একে একে জালে ধরা পড়ে তার শাগরেদরা। রেশন দুর্নীতি ছাড়াও শাহজাহানের বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে আসে ভেড়ির মাছ আমদানি রপ্তানি ব্যবসাতেও দুর্নীতি করেছেন শাহজাহান।

Related Articles