খেলা

Yashasvi Jaiswal: যশস্বীর সেঞ্চুরিতে টিম ইন্ডিয়ার জয়ের স্বপ্ন অটুট, চাপে ইংল্যান্ড

যশস্বী জয়েসওয়ালের ১১৮ রানের ইনিংসের পাশাপাশি অর্ধশতরানের ইনিংস আসে তিনজনের ব্যাট থেকে।

Truth of Bengal:  ব্যাট হাতে অবশেষে সমালোচকদের মুখ বন্ধ করলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। চলতি ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে একটি অসাধারণ শতরানের ইনিংস। ১৬৪ বল খেলে তিনি করেন ১১৮, যার মধ্যে রয়েছে ১৪টি চার এবং ২টি ছয়। ভেঙেছেন শচীন তেন্ডুলকর ও সুনীল গাভাস্কারের রেকর্ডও। বলা ভালো, তৃতীয় দিনের খেলায় তিনি ইংল্যান্ডের বোলারদের বেশ ভালই হিমশিম খাইয়েছেন। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছে গোটা ক্রিকেট মহল।(Yashasvi Jaiswal)

[আরও পড়ুনঃ Recruitment: Capgemini India-এ বিপুল কর্মী নিয়োগ! ঘোষণা সিইও আশ্বিন ইয়ার্ডির]

তৃতীয় দিনের খেলা শেষে যশস্বী (Yashasvi Jaiswal)মুখোমুখি হন সাংবাদিকদের এবং নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বেশ আনন্দের সঙ্গে ব্যাটিং করছিলাম এই পিচে। আমি জানতাম এখানে কি ধরনের শট খেলতে হবে। মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমি এর চেয়েও বড় ইনিংস খেলতে চেয়েছিলাম। আমার মানসিকতাই নেমে লড়াই দেওয়া।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয় যে ভারতের জয়ের সুযোগ কতটা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যেমন উইকেট তাতে খুব একটা সহজ হবে না ইংল্যান্ডের কাছে। জয় নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী।”

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রসঙ্গত, দুই উইকেটে ৭৫ রান নিয়ে খেলতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংসে শেষ হয় ৩৯৬ রানে। যশস্বী জয়েসওয়ালের ১১৮ রানের ইনিংসের পাশাপাশি অর্ধশতরানের ইনিংস আসে তিনজনের ব্যাট থেকে। আকাশ দীপ করেন ৬৬, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর, দুজনেই করেন ৫৩। ৩৭৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ৫০। এবার দেখার বিষয় যে ম্যাচটি নিজেদের ঝুলিতে তুলতে পারে কিনা টিম ইন্ডিয়া।(Yashasvi Jaiswal)

Related Articles