খেলা

Ravichandran Ashwin: আইপিএল থেকে বিদায় নিলেন অশ্বিন

আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রবীচন্দ্রন অশ্বিন। এর সঙ্গে সঙ্গেই শেষ হল এক আইপিএলএর ইতিহাসের এক অধ্যায়েরও

Truth of Bengal: বুধবার সকাল। আচমকাই একটি খবরে মুহূর্তেই সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়ে গেল। যা দেখে বেশ কিছুটা হয়ত স্তম্ভিত হয়ে পড়লেন আপামর ক্রিকেটপ্রেমীরা। অবশ্যই হওয়ারই কথা। আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রবীচন্দ্রন অশ্বিন। এর সঙ্গে সঙ্গেই শেষ হল এক আইপিএলএর ইতিহাসের এক অধ্যায়েরও (Ravichandran Ashwin)।

২০২৪ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখের কথা। সেই সময় অস্ট্রেলিয়ার মাটিতে চলছে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। জাতীয় দলের সদস্য হিসেবে ছিলেন অশ্বিনও। কিন্তু সবাইকে অবাক করে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটর সমস্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিজ্ঞ স্পিনার। তারপর বাকি ছিল শুধু আইপিএল। এক বছর কাটতে না কাটতেই এবার ক্রিকেটের মেগা ইভেন্ট থেকেও নিজেকে সরিয়ে নিলেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

আরও পড়ুনঃ Fruit Seller: বাগুইআটিতে হাবড়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যু! পুকুরে মিলল দেহ

বুধবার ছিল গণেশ চতুর্থি। বিশেষ এক দিন। আর বিশেষ এই দিনকেই আইপিএল থেকে বিদায় জানানোর সেরা সময় হিসেবে বেছে নিলেন অশ্বিন। আইপিএল থেকে অবসরের বার্তায় একদা জাতীয় দল এবং চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা এই স্পিনার লেখেন, ‘আজ একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনেই জীবনের নতুন এক যাত্রা শুরু করা যাক। জীবনের এক অধ্যায় শেষ হল, এবার নতুন অধ্যায়ের সূচনা। হবে। আইপিএল থেকে বিদায় নিলাম ঠিক কথাই, তবে বিভিন্ন লিগে এখনও আমার অভিযান চলবে।’

এখানেই শেষ নয়, অশ্বিন তাঁর আবেগঘণ বার্তায় আরও উল্লেখ করে লেখেন, ‘আইপিএল-র দীর্ঘ পথে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলের জার্সি গায়ে মাঠে নেমেছি। কখনও সফলতা পেয়েছি, আবার কখনও ব্যর্থ হয়েছি। ভাল-মন্দ মিশিয়েই ১৬ বছর বহু স্মৃতির সাক্ষী থাকলাম। এই জন্য আইপিএল-এ যাদের হয়ে খেলার সৌভাগ্য হয়েছে, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তাদেরও। এখন আমার ভাবনায় শুধুই আগামী দিনের পরিকল্পনা। এবং কিভাবে সফলতা পাওয়া যায় তা নিয়েই চিন্তা করা।’ এদিকে আইপিএল থেকে বিদায় নেওয়ার পর অশ্বিনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে আইপিএল-এ খেলা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি (Ravichandran Ashwin)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

রবিচন্দ্রন অশ্বিনের আইপিএলের আসরে অভিষেক ঘটেছিল ২০০৯ সালে। ক্রিকেটের মেগা ইভেন্টে তিনি ২২১টি ম্যাচ খেলেছেন। শুধু চেন্নাই সুপার কিংসের হয়েই নয়, খেলেছেন দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস, পুনে সুপারজায়ান্ট এবং রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে। মোট উইকেট নিয়েছেন ১৮৭টি। মোট রান করেছেন ৮৩৩। চেন্নাইয়ের হয়ে পর পর দুইবার ২০১০ এবং ২০১১ সালে ক্রিকেটের অন্যতম সেরা এই জনপ্রিয় লিগে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ মরসুমটা চেন্নাইয়ের জার্সি গায়ে খুব একটা ভাল সময় যায়নি অশ্বিনের। ৯টি ম্যাচে মাঠে নামলেও ৭টির বেশি উইকেট পাননি অ্যাশ। তারপর থেকে ড্রেসিংরুমের অন্দরমহলের পাশাপাশি মাঠের বাইরেও তাঁকে যথেষ্ট সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এবং আইপিএল-এ চেন্নাইয়ের অভিযান শেষ হওয়ার পর চেন্নাই কর্তাদের বিপক্ষে তোপ দেগেও ছিলেন অশ্বিন। পরে অবশ্য নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করতেও দেখা যায় অশ্বিনকে। এখন দেখার আগামী দিনে অশ্বিনকে কি ভূমিকায় দেখা যায় তার জন্যই অপেক্ষা করে থাকতে হবে আপামর ক্রিকেটপ্রেমীদের (Ravichandran Ashwin)।

Related Articles