দেশ

Rahul Gandhi: রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’য় এবার স্ট্যালিন

সোশ্যাল মিডিয়ায় স্ট্যালিন লেখেন, ‘ বিহারের মাটি, লালুপ্রসাদ যাদবজির মাটি। এ মাটি ভোটচুরির সাক্ষী।

Truth of Bengal: রাহুল গান্ধির ভোটার অধিকার যাত্রায় এবার যোগ দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। বুধবার বিহারের মুজফফরপুরে তেজস্বী যাদব, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাঁকে। তবে স্ট্যালিনের এই যোগদান ঘিরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির দাবি, এতে উল্টে ইন্ডিয়া জোট চাপে পড়তে পারে।বিহারে নামার আগেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যালিন লেখেন, ‘ বিহারের মাটি, লালুপ্রসাদ যাদবজির মাটি। এ মাটি ভোটচুরির সাক্ষী। এই মাটি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। রাহুল গান্ধি, তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধিরা বিহারের মানুষের যন্ত্রণাকে অদম্য লড়াইয়ের শক্তিতে পরিণত করতে চাইছেন।’ সেইসঙ্গে  বুধবার তেজস্বী, স্ট্যালিনের সঙ্গে রাহুলের তোলা নিজস্বী সমাজমাধ্যমে পোস্ট করেছে কংগ্রেস। ছিলেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরাও। সঙ্গে লেখা, ‘একটা নিজস্বী, একটাই বার্তা। ভোট চুরি চলবে না।’ এর আগে রাহুলের যাত্রায় যোগ দিয়েছিলেন অখিলেশ যাদব ও হেমন্ত সোরেন। সূত্রের খবর, শীঘ্রই ইন্ডিয়া জোটের আরও কয়েকজন নেতা এই যাত্রায় অংশ নেবেন (Rahul Gandhi)।

আরও পড়ুনঃ Rahul Gandhi: ‘ভোটার অধিকার যাত্রা’য় লাগলো ‘হিন্দু বিরোধী’ ও ‘বিহার বিরোধী’ তকমা

ডিএমকে সুপ্রিম  বিহার যাত্রা নিয়ে বিতর্ক বিস্তর। কারণ, স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের ‘সনাতন বিরোধী’ মন্তব্য দীর্ঘদিন শিরোনামে ছিল। কয়েক সপ্তাহ আগে দলেরই নেতা দয়ানিধি মারান বিহারীদের নিয়ে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেন। বিজেপি তাই স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়ে বলছে, ‘আপনি তো নিজেকে তামিল সিংহ বলেন, তাহলে সাহস থাকলে বিহারের মাটিতে দাঁড়িয়ে আপনার দলের নেতাদের মন্তব্যগুলিও পুনরাবৃত্তি করুন। রাজনৈতিক মহলের মতে, বিজেপি ইচ্ছাকৃতভাবে ডিএমকের বিতর্কিত মন্তব্যগুলো মনে করিয়ে দিয়ে ইন্ডিয়া জোটকে অস্বস্তিতে ফেলতে চাইছে। যদিও ইন্ডিয়া শিবির মনে করছে, বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ হিসেবেই স্ট্যালিনের উপস্থিতি গুরুত্বপূর্ণ (Rahul Gandhi)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, ‘ ভোট ‘চুরি’ এবং বিহারে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) নিয়ে বিতর্কের আবহে গত ১৭ আগস্ট থেকে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পদযাত্রা শুরুর আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিহারের মানুষের ভোট চুরি করতে দেবেন না। পদযাত্রায় শুধু কংগ্রেস নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতানেত্রীরা যোগ দিচ্ছেন। ১৬ দিন ব্যাপী এই পদযাত্রা ১ সেপ্টেম্বর শেষ হবে পটনায়। ১,৩০০ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে বিহারের মানুষের কাছে এসআইআর নিয়ে বার্তা দেওয়ার উদ্দেশেই এই কর্মসূচি। ভোট বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচি বিহারের নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রয়াসও বটে। আর রাহুলের এই পদযাত্রায় যোগদান করছেন একের পর এক ইন্ডিয়া জোটের নেতৃত্বরা (Rahul Gandhi)।

Related Articles