Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ
মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তা অত্যন্ত ঘৃণ্য।
Truth of Bengal: জয় চক্রবর্তীঃ কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা তো কেন্দ্র করে মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একটি প্রস্তাব নিয়ে আসেন। তার উপরে আলোচনা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখেন। ভক্ত রেখেছেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
[আরও পড়ুনঃ KOLKATA WEATHER: বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি]
মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তা অত্যন্ত ঘৃণ্য। বিষয়টিকে মাথায় রেখে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নোটিশ নিয়ে এসেছেন শোভন দেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ পাঁচ বিধায়ক। প্রতিবাদ করতে থাকেন ভারতীয় জনতা পার্টির বিধায়করা। শুভেন্দু অধিকারী বলেছিলেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের মতো কথা বলছেন। এর পরিপ্রেক্ষিতেই স্বাধিকার ভঙ্গের নোটিশ। বিষয়টিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওয়াক আউট করেন।






