
The Truth of Bengal: যু্দ্ধবিমান তেজসে সওয়ার হয়ে আকাশ পথে চক্কর কাটেন প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদি। বায়ুসেনার পোশাকেই সওয়ার হন যুদ্ধবিমান ‘তেজসে’। শনিবার বেঙ্গালুরুতে রাষ্ট্রায়াত্ত সংস্থা হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের দফতরে হাজির হন মোদি। সেখানে গিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের গুণমান ও নির্মান সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। তবে প্রধামনমন্ত্রীর আকাশ পথে তেজসে চড়ে বেড়ানোর ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভাইরাল সামাজিক মাধ্যমে। শনিবার সাত সকালে প্রধামনমন্ত্রী হাজির হন বেঙ্গালুরুতে রাষ্ট্রায়াত্ত সংস্থা হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের দফতরে । এরপর প্রধানমন্ত্রী বায়ুসেনার পোশাকে যুদ্ধবিমান তেজসে চেপে বসেন।
তারপর আকাশ পথে চক্কর কাটেন মোদি। আর এই ছবি সামনে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল। প্রধামমন্ত্রী বেঙ্গালুরুর রাষ্ট্রায়াত্ত সংস্থা হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের দফতরে গিয়ে যুদ্ধবিমান নির্মাণ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় ঘুরে দেখেন তিনি। পাশাপাশি এদিন বায়ুসেনার পাইলটের বেশে দেখা যায় মোদিকে। হেলমেট হাতে এগিয়ে আসেন রানওয়ের দিয়ে। এর পর সোজা একটি ‘তেজস’ যুদ্ধবিমানে সওয়ার হন। যুদ্ধবিমানে সওয়ার হয়ে চক্কর কাটেন আকাশে। প্রসঙ্গত, অপেক্ষাকৃত হালকা ওজনের যুদ্ধবিমান ‘তেজস’। ৪.৫ জেনারেশন মাল্টি রোল যুদ্ধবিমান এটি।
আকাশপথে শত্রুপক্ষের মোকাবিলা করার পাশাপাশি, মাটিতেও সমান দক্ষতায় হামলা চালাতে পারে। HAL এই ‘তেজস’ যুদ্ধবিমানের নির্মাতা। প্রথমে বায়ুসেনার জন্যই এই যুদ্ধবিমানটির নির্মাণ হয়েছিল। পরবর্তী কালে নৌবাহিনীর জন্যও অন্য একটি সংস্করণ বের করা হয়। জলসীমার নিরাপত্তা পর্যবেক্ষণের কাজে সেটি ব্যবহৃত হয়। তবে এদিন প্রধানমন্ত্রী যে বিমানটিতে চাপেন, সেটি দুই আসনের। প্রশিক্ষণের ক্ষেত্রে সেটি ব্যবহৃত হয়। এই যুদ্ধবিমানে মোদি বসেছিলেন পিছনের আসনে। চালকের আসনে ছিলেন প্রশিক্ষিত পাইলট। ক্যামেরার দিকে থাকিয়ে থামস আপ দেখান মোদি। এর পরই আকাশে উড়ে যায় তেজস। কাটতে থাকেন চক্কর। আর মোদির সেই ভিডিওটি ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে।






