দেশে ফিরতেই এয়ারপোর্ট থেকে গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না
Prajbal Revanna, who is accused of rape, was arrested from the airport while returning home

The Truth Of Bengal: দেশে ফিরতেই গ্রেফতার প্রজ্জ্বল রেভান্না। বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে দেশে ফেরেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। ফেরার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধর্ষণ, যৌন হেনস্তা, অশালীন ভিডিয়ো তৈরি-সহ একাধিক গুরুতর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগ উঠতেই তিনি দেশ ছড়ে পালিয়েছিলেন। তাঁকে দেশে ফেরানোর অনেক চেষ্টা হয়। অবশেষে তিনি দেশে ফিরতেই গ্রেফতার।
#WATCH | Karnataka: Suspended JD(S) leader Prajwal Revanna, who is facing sexual abuse charges was brought to the CID office, in Bengaluru.
He has been arrested by SIT and is likely to be brought to the government hospital for medical examination. pic.twitter.com/ndKZghNpvD
— ANI (@ANI) May 30, 2024
জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর নামেন প্রজ্জ্বল। সেখানে আগে থেকে ওত পেতে ছিল বেঙ্গালুরু পুলিশ। এয়ারপোর্ট থেকে বের হতেই তাঁকে গ্রেফতার করা হয়। কয়েকদিন আগে জার্মানি থেকে দেওয়া এক ভিডিয়ো বার্তায় প্রজ্জ্বল দাবি জানিয়েছিলেন, ৩০ মে মধ্যরাতে দেশে ফিরবেন তিনি। পরদিন ৩১ মে আত্মসমর্পণ করবেন। তবে তাঁকে আত্মসমর্পণের সুযোগ দিল না বেঙ্গালুরু পুলিশ। তাঁর আগেই তাঁকে গ্রেফতার করা হল।
প্রজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্থা করেছেন। একাধিক অশ্লীল ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। শোরগোল শুরু হতেই তদন্তে নামে পুলিশ। তাঁকে গ্রেফতারের আগেই তিনি দেশ ছড়ে পালান। দেশে ফেরাতে ব্লু কর্নার নোটিশ জারি করে কেন্দ্র। দেশে ফেরাতে উদ্যোগ নেয় কর্ণাটক সরকারও। এদিকে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে দেশে ফিরতে হতো। আর কোনও বিকল্প ছিল না তাঁর কাছে। অবশেষে দেশে ফিরতেই তিনি গ্রেফতার। বৃহস্পতিবার কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল তাঁকে গ্রেফতার করে।






