
The Truth Of Bengal : কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন, কলকাতাতেই যাত্রা শেষ করতে চলেছেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতীতে শেষ ম্যাচ খেলতে চলেছেন ভারতীয় জার্সি পরে । তার পর অবসর নেবেন সুনীল । তবে ইতিমধ্যে গোটা দলকে নিয়ে কলকাতায় পৌঁছে গিয়েছে ইগর স্টিম্যাচ। শুধু পৌঁছেই যাননি। কলকাতায় পৌঁছে শুরু করে দিয়েছেন প্র্যাকটিস। তবে সুনীল ছেত্রী অবসর নেওয়ার পর এই জায়গায় কে আসবেন অর্থাৎ তার উত্তরসূরী কে হবেন তা বোধ হয় সুনীল ছেত্রী নিজেই বেছে নিয়েছেন। লালিয়ানজুয়ালা ছাংতেকে পাশে নিয়ে কলকাতাতে প্র্যাকটিস করলেন সুনীল ছেত্রী। এর আগে ছাংতের মন্তব্য ছিল যদি জাতীয় দলের কোচ চান সুনীল ছেত্রীর জায়গায় তাকে খেলাতে তবে তিনি খেলতে রাজি। আর তারপর কলকাতায় সুনীলের সঙ্গে তার প্র্যাকটিস দেখে এই সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।
১৬ ই মে সকালে দেশবাসীকে কাঁদিয়েছেন সুনীল । ঘোষণা করেছিলেন অবসর নেওয়ার কথা । গুয়াহাটির ব্যর্থতাকে সঙ্গে করে নিয়েই কলকাতায় যুবভারতীতে ৬ মে ম্যাচ খেলতে চাইছে ভারতীয় ফুটবল টিম। চাইছে এই ম্যাচে জয়লাভ করতে। তার নেপথ্যে বেশকিছু কারণ থাকলেও বিশেষ কারণ সুনীল ছেত্রীর এটি শেষ ম্যাচ ফলত জয় লাভ করে হাসিমুখে ভারতীয় জার্সিতে পথচলা শেষ করতে চাইছেন সুনীল । সঙ্গে নিজের উত্তরসূরীকেও তৈরী করতে চাইছেন । সেকারণে ভারতীয় দলের পরবর্তীতে তার উত্তরসূরিকে পাশে নিয়ে অনুশীলন করলেন বলে মত বিশেষজ্ঞ মহলের ।






