দেশ
Trending

দেশের বুকে ‘ওঁ’ আকারের মন্দির

'O' shaped temple in the heart of the country

The Truth Of Bengal : মন্দিরে পূজিত হবে দেবাদিদেব মহাদেব। মন্দিরে পূজিত হবে দেবাদিদেব মহাদেব। আগামী ১৯ ফেব্রুয়ারি হতে চলেছে মন্দিরে থাকা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে এই মন্ত্রের। ধ্যান করলে অথবা যোগাসনের সময় চোখ বন্ধ করে উচ্চারণ করা হয় ওঁ মন্ত্র। প্রচলিত মত অনুযায়ী এই মন্ত্র উচ্চারণ করলে মনে শক্তির জোগান দেয়। এই মন্ত্র পাঠের মধ্যে দিয়ে মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনার আগমন ঘটে।

রাজস্থানের পালি জেলায় ১৯৯৫ সাল থেকে শুরু হয়েছিল এই মন্দির নির্মাণের কাজ। এই মন্দির নির্মাণের পরিকল্পনা করেছিলেন মহেশ্বরানন্দ মহারাজ। এই মন্দিরের ভিতরে রয়েছে মহেশ্বরানন্দ মহারাজের একটি বিশাল বড় মূর্তি।সুবিশাল আকারের এই মন্দিরে ১০ ফেব্রুয়ারি থেকে আগামী ১৮ ফেব্রুয়ারি চলবে শিব পুরাণের গাথা।

২৫০ একর জমির উপর পাহাড়পুর পাথর দিয়ে নির্মিত হয়েছে এই মন্দির। মন্দিরের মধ্যে রয়েছে ১০০৮ টি শিব মূর্তি ওঁ ১০৮ টি কক্ষ। রয়েছে ১২ টি জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরের পাশেই রয়েছে ৭ টি ঋষির সমাধি। মন্দিরের ১৩৫ ফুট উঁচু চূড়ার মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ। সূর্যদেবতার একটি মন্দিরও নির্মাণ করা হয়েছে এখানে। ১৯ ফেব্রুয়ারি মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দিন দেশ বিদেশ থেকে বহু সাধু সন্তরা আসবেন এখানে।

Free Access

Related Articles