Sushila Karki: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়ে মোদীর বিশেষ বার্তা
সুশীলা কার্কি শপথ নিলেন দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। রাজনৈতিক অস্থিরতার মাঝেই তাঁর হাতে দেশের ভার তুলে দিল তরুণ প্রজন্ম
Truth of Bengal: চারদিনের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি ও ‘Gen Z’ আন্দোলনের ঢেউয়ে বিদ্ধ ওলি সরকারের পতনের পর অবশেষে নেপালে গঠিত হল নতুন অন্তর্বর্তী সরকার। শুক্রবার রাতে ৭৩ বছর বয়সী প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নিলেন দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। রাজনৈতিক অস্থিরতার মাঝেই তাঁর হাতে দেশের ভার তুলে দিল তরুণ প্রজন্ম (Sushila Karki)।
সুশীলা কার্কির শপথের পরই তাঁকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি বার্তায় মোদি লেখেন, “নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয়া সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের ভাইবোনদের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ (Sushila Karki)।”
আরও পড়ুনঃ Kolkata Weather: শপিংয়ে বেরোনোর আগে সতর্কতা, আজ থেকে তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
नेपाल की अंतरिम सरकार की प्रधानमंत्री के रूप में पद ग्रहण करने पर माननीय सुशीला कार्की जी को हार्दिक शुभकामनाएं। नेपाल के भाई-बहनों की शांति, प्रगति और समृद्धि के लिए भारत पूरी तरह से प्रतिबद्ध है।
— Narendra Modi (@narendramodi) September 13, 2025
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে কার্যত নিশ্চিত হওয়ার পরপরই এক সাক্ষাৎকারে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান কার্কি। বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদিকে নমস্কার জানাই। ভারতের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তারা সব সময় নেপালের পাশে থেকেছে।” পাশাপাশি কার্কি এ-ও বলেন, “নেপালে সমস্যা বহু পুরনো, কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল। আমরা সবাই একসঙ্গে কাজ করে দেশের এক নতুন শুরু করার চেষ্টা করব।”
প্রসঙ্গত, নেপালে চলমান দুর্নীতি, সমাজমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আর যুব প্রজন্মের দাবি–দাওয়াকে ঘিরেই গড়ে উঠেছিল ‘Gen Z’ আন্দোলন। এই আন্দোলনের চাপে পড়ে সরকারের পতন হয়। জানা গিয়েছে, গত বুধবার প্রায় ৫ হাজার যুবক-যুবতী একটি ভার্চুয়াল বৈঠক করে কার্কির নাম অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করে। সেই প্রস্তাবে সমর্থনের জন্য কার্কি চেয়েছিলেন কমপক্ষে ১ হাজার স্বাক্ষর, কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ২,৫০০-র বেশি স্বাক্ষর জমা পড়ে তাঁর পক্ষে (Sushila Karki)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
নেপালের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতাবস্থার দিকে নজর রেখে আগামী দিনে নির্বাচন পরিচালনার দায়িত্বেই থাকবে কার্কির অন্তর্বর্তী সরকার।






