দেশ

গাজায় শান্তি আনার প্রচেষ্টায় ট্রাম্পের ভূমিকাকে স্বাগত মোদির

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই বিষয়ে নিজের অবস্থান জানালেন এবং জানান যে নয়াদিল্লি স্বাগত জানিয়েছে রিপাবলিকান নেতার নেতৃত্বকে।

Truth Of Bengal: গাজায় শান্তি আনার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যেই উদ্যোগ নেওয়া হয়েছে বা নেতৃত্ব দেওয়া হয়েছে, তার প্রশংসা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই বিষয়ে নিজের অবস্থান জানালেন এবং জানান যে নয়াদিল্লি স্বাগত জানিয়েছে রিপাবলিকান নেতার নেতৃত্বকে। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করলেন যে ভারত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমস্ত চেষ্টাকে সমর্থন জানাবে।(NarendraModi)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NarendraModi) লিখেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকে আমি স্বাগত জানাই যেই চেষ্টা করা হচ্ছে গাজ়ায় শান্তি ফেরানোর, তার জন্য।” এরপরই পণবন্দিদের মুক্তি নিয়ে নিজের মতামত জানান। প্রধানমন্ত্রীর দাবি, “অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইসরাইলের পণবন্দিদের মুক্তির বিষয়টি। সমস্ত চেষ্টাকে গভীরভাবে সমর্থন জানানো হবে ভারতের তরফ থেকে এক দীর্ঘস্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির জন্য।”

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিকে চলতি সপ্তাহের শুরুতে ঘোষণা করেন ২০ দফার পরিকল্পনার যুদ্ধে দাগ টানতে। এই পরিকল্পনায় মুক্তি দিতে হবে হামাসের হাতে বন্দি সকলকে এবং আগামীদিনে কোন ভূমিকায় থাকবে না তারা গাজায়। ইসরাইলের তরফ থেকে মুক্তি দেওয়া হবে প্রায় ২ হাজার বন্দিকে এবং তারা দখল করবে না অঞ্চলটি। চুক্তিতে স্বাক্ষর করেন নেতানিয়াহু। হামাস সব পণবন্দিকে ছেড়ে দেবে বলে জানিয়েছে। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে যে তারা কিছু অংশ মানছে শান্তি প্রস্তাবের। এরপরই ইসরাইলকে আক্রমণ থামানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ব্যাপারে ট্রুথ সোশ্যালে তিনি লিখেওছেন।(NarendraModi)

Related Articles