কলকাতাদেশরাজনীতি
Trending

তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লিতে পরপর মেগা বৈঠক মমতার…

Mamata's consecutive mega meetings in Delhi as Trinamool Supremo and Chief Minister

The Truth Of Bengal: চারদিনের সফরে এখন দিল্লিতে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরসূচিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক যেমন আছে, তেমনই মুখ্যমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হল রাজ্যের বকেয়া আদায় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক। তবে সেই বৈঠক ছাড়াও আরও কর্মসূচির রয়েছে মুখ্যমন্ত্রীর।

বরিবার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দিল্লির বঙ্গভবনে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর তিনটের সময় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

একনজরে দিল্লিতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি–

  • সোমবার দুপুরে দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক।
  • মঙ্গলবার বিকেল তিনটের সময় ইন্ডিয়া জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক।
  • বুধবার সকাল ১১টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।

মঙ্গলবার রাজনৈতিক বৈঠকে যোগ দেবেন। পরদিন বুধবার রাজ্যের বকেয়া আদায় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আছে মুখ্যমন্ত্রীর। পাঁচ রাজ্যের ভোটের ফলপ্রকাশের গত ৬ ডিসেম্বর ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ডাকা হয়েছিল। যদিও সেই বৈঠক স্থগিত হয়ে গিয়েছিল। পরে সেই তারিখ পিছিয়ে ১৯ ডিসেম্বর বৈঠকের দিন ঠিক করা হয়। সেই বৈঠকে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস পর হতে চলা  লোকসভা নির্বাচনে প্রতিটি রাজ্যের আসন সমঝোতা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠক। এছাড়াও একধিক নির্বাচনী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হতে পারে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে।

অন্যদিকে, রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠক যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বৈঠকে বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যে একাধিক দাবি দাওয়ার বিষয় তুলতে পারেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা।

মমতার এই সফর রাজনৈতিক দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই প্রশাসনিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মোদিকে হারানোর রণকৌশল ঠিক হবে। সেখানে জোটের গুরুত্বপূর্ণ দল তৃণমূল সুপ্রিমো হিসেবে মমতার উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। পরদিন বুধবার আবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী হিসেবে। জানাবেন রাজ্যের দাবিদাওয়ার কথা।

Free Access

Related Articles