দেশ

Kamal Oath: রাজ্যসভায় দক্ষিণী সুপারস্টার, সাংসদ হিসাবে শপথ নিলেন কমল হাসান

South Indian superstar Kamal Haasan takes oath as a Rajya Sabha MP in Tamil, marking a key milestone in his political journey with DMK support.

Truth Of Bengal: অভিনেতা থেকে রাজনীতিক— এই রূপান্তরের পথে আরও একধাপ এগোলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। শুক্রবার, রাজ্যসভায় প্রথমবার সাংসদ হিসেবে শপথ নিলেন তিনি। নিজের মাতৃভাষা তামিলে শপথগ্রহণ করেন ‘মাক্কল নিধি মাইয়ম’ (এমএনএম) প্রধান। শপথগ্রহণের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমল বলেন, ‘ আমি একজন ভারতীয় হিসেবে নিজের কর্তব্য পালন করব।’ সম্প্রতি তামিলনাড়ু থেকে রাজ্যসভায় ৬টি আসন ফাঁকা হয়। তারই একটি আসনে কমল হাসানকে প্রার্থী করে ডিএমকে।

[আরও পড়ুন: Yash Dayal: যশ দয়ালের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ, পকসো আইনে ধর্ষণের নয়া এফআইআর জয়পুরে]

১২ জুন ডিএমকে নেতৃত্বাধীন জোটের সমর্থনে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কমল হাসান। ডিএমকে নেতৃত্বাধীন জোটের সমর্থনে চলতি বছরের জুন মাসে রাজ্যসভার জন্য মনোনীত হয়েছিলেন কমল হাসান। কোনও বিরোধিতা ছাড়াই তিনি নির্বাচিত হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এমএনএম-কে ডিএমকে ও কংগ্রেসের নেতৃত্বাধীন জোটে শামিল করা হয়। সেই সময় কমল হাসানের সামনে দুটি বিকল্প ছিল—লোকসভা থেকে সরাসরি ভোটে লড়াই অথবা রাজ্যসভার সদস্যপদ গ্রহণ। শেষ পর্যন্ত সংসদে প্রবেশের পথ হিসেবে তিনি বেছে নেন রাজ্যসভার আসন।

উল্লেখ্য, ২০১৮ সালে ডিএমকে ও এআইএডিএমকে-র ড্রাভিডিয়ান রাজনীতির বিকল্প হিসেবে নিজস্ব রাজনৈতিক দল এমএনএম গড়েন কমল হাসান। ২০১৯-এর লোকসভা ভোটে বিশেষ সাফল্য মেলেনি। ২০২১ আগে বিধানসভায় নিজে কোয়ম্বত্তূর থেকে লড়ে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। কোনও আসনে না জিতলেও কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে সমঝোতা করে তিন শতাংশ ভোট পেয়েছিল কমলের দল।২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই ডিএমকে জোটে যোগ দিয়েছিল কমল হাসানের দল মক্কাল নিধি মাইয়াম। সেই সময় কমল হাসান শর্ত দিয়েছিলেন যে হয় তিনি লোকসভা নির্বাচনে লড়বেন, নাহলে রাজ্যসভায় আসন নেবেন।

[আরও পড়ুন: Drug Bust: লালগোলায় ফের হেরোইন উদ্ধারে চাঞ্চল্য, ২৪ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার যুবক]

শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে লড়েননি কমল হাসান। চুক্তি অনুযায়ীই রাজ্যসভার আসন পাওয়ার কথা ছিল কমল হাসানের। আর তাই এবার রাজ্যসভায় গেলেন তিনি। বলা বাহুল্য, সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে ডিএমকে-র সঙ্গে জোট বাঁধেন তিনি। এই সিদ্ধান্ত সম্পর্কে কমলের স্পষ্ট মন্তব্য, ‘ এটা ব্যক্তিগত রাজনৈতিক লাভের উদ্দেশ্যে নয়, জাতীয় স্বার্থে নেওয়া পদক্ষেপ।’  চলতি বছরের শুরুতে এমএনএম-এর অষ্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদে নিজের প্রবেশের ইঙ্গিত দিয়েছিলেন কমল হাসান। তিনি বলেছিলেন, ‘ এই বছর আমাদের কণ্ঠ সংসদে শোনা যাবে। আগামী বছর তোমাদের কণ্ঠ শোনা যাবে রাজ্য বিধানসভায়।’ রাজ্যসভায় তাঁর এই পদার্পণ শুধু ব্যক্তি কমল হাসানের রাজনৈতিক যাত্রাকেই নয়, বরং গোটা তামিল রাজনীতিকে এক নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related Articles