Yash Dayal: যশ দয়ালের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ, পকসো আইনে ধর্ষণের নয়া এফআইআর জয়পুরে
রাজস্থানের জয়পুরে সাঙ্গানের সদর থানায় দায়ের হয়েছে নতুন এফআইআর।
Truth of Bengal: বিপদ ক্রমশ বাড়ছে যশ দয়ালের। আরও জটিল আইনি সমস্যায় পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়াল। চলতি মাসের শুরুতেই গাজিয়াবাদ থানায় তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহ ও প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। সেইসঙ্গে এবার তাঁর বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের অভিযোগও উঠল। রাজস্থানের জয়পুরে সাঙ্গানের সদর থানায় দায়ের হয়েছে নতুন এফআইআর।অভিযোগ, গত দু’বছর ধরে যশ দয়াল এক নাবালিকাকে পেশাদার ক্রিকেটে ভবিষ্যৎ গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন (Yash Dayal)।
আরও পড়ুন: Drug Bust: লালগোলায় ফের হেরোইন উদ্ধারে চাঞ্চল্য, ২৪ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার যুবক
২০২৪ সালের ১৩ এপ্রিল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন, জয়পুরের একটি হোটেলে ডেকে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। সেই কারণেই এই মামলায় পকসো আইন প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তাঁর বয়স ১৯। অভিযোগকারী আরও জানিয়েছেন, তাঁর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর থেকে টাকাও নিয়েছেন দয়াল। সমস্ত চ্যাট, তার স্ক্রিনশট, ভিডিয়ো কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই তরুণী। সেইসঙ্গে পুলিশের কাছে অভিযোগ এসেছে যশ দয়াল তাঁর সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন (Yash Dayal)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
কিন্তু পরে বিয়েতে সম্মত হননি তিনি। অবশেষে চলতি বছরের ২১ জুন উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গ্রিভান্স পোর্টালে অভিযোগ জানান নির্যাতিতা। তদন্তের পর ৮ জুলাই গাজিয়াবাদে এফআইআর দায়ের হয়। পাল্টা অভিযোগে যশ দয়াল নির্যাতিতার বিরুদ্ধে টাকা ও মোবাইল চুরির অভিযোগ এনেছেন। তবে আগের মামলায় তিনি আগাম জামিন পেয়ে যান।এই নতুন অভিযোগের জেরে যশ দয়ালের ভবিষ্যৎ আইনি লড়াই আরও জটিল হতে চলেছে। এখনও পর্যন্ত তাঁর পক্ষ থেকে এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া প্রকাশিত হয়নি। সেইসঙ্গে আরসিবির বোলার এই অভিযোগের ভিত্তিতে কোন মন্তব্য করেননি (Yash Dayal)।






