দেশ

Bihar: ভোটের মুখে বিহারে জৈশ জঙ্গিদের অনুপ্রবেশ, বিহার জুড়ে নিরাপত্তা জোরদার

তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্য সীমান্তবর্তী জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

Truth Of Bengal: পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কায় বিহারে (Bihar) উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনজন জঙ্গি পাকিস্তান থেকে নেপালের পথ ধরে বিহারে ঢুকেছে। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সদস্য বলে জানা গেছে। এই তিনজন হলেন হাসনাইন আলি (বাসিন্দা রাওয়ালপিণ্ডি), আদিল হুসেন (উমরকোট) এবং মোহাম্মদ উসমান (বাহাওয়ালপুর)।

আরও পড়ুনঃ ফের মেট্রো বিভ্রান্ত! টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত পরিষেবা পাচ্ছে না যাত্রীরা

পুলিশ জানিয়েছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছায় এবং সেখান থেকে গত সপ্তাহে বিহারে প্রবেশ করে। তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্য সীমান্তবর্তী জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।(Bihar)

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই পরিস্থিতিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।(Bihar) এই প্রসঙ্গে বিহারে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর’ ছিল বিহারের মাটিতে নেওয়া আমার একটি দৃঢ় প্রতিশ্রুতি। তিনি জানান, এখন দেশের বার্তা স্পষ্ট—ভারতের মাটিতে হামলা চালিয়ে কোনও জঙ্গি পালিয়ে বাঁচতে পারবে না। প্রয়োজন হলে মিসাইল পাঠিয়ে তাদের পাতাল লোক থেকেও বের করে আনা হবে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের বার্তা শুধু কঠোর মনোভাবই নয়, পাশাপাশি দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষায় সরকারের সক্রিয় ভূমিকাও তুলে ধরে।

Related Articles