Women Cricket: দ্বিতয়ী টি-টোয়েন্টিতেই জয় তুলে নিল ভারতীয় মহিলা দল
ইতিমধ্যে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রইল ভারতের প্রমীলা বাহিনী।
Truth of Bengal: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় তুলে নিল ভারতীয় মহিলা দল। এই ম্যাচে ভারত জয় পেল ২৪ রানে। ইতিমধ্যে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রইল ভারতের প্রমীলা বাহিনী। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে মঙ্গলবার ম্যাচে টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক। ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত ব্যাট করে অমনজ্যোত কাউর ও জেমিনা রডরিগেজ। ৪০ বল খেলে অমনজ্যোতের সংগ্রহ ৬৩ রান। অপর দিকে এক বল বেশি খেলে অমনজ্যোতের মত জেমিনার সংগ্রহও একই রান (Women Cricket)।
এর পাশাপাশি অমনজ্যোত এবং জেমিনা জুটি ব্যাট হাতে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের নজির গড়ল। ৭৯ ইনিংস খেলে তাঁদের সংগ্রহ ২,৭২৭ রান। এর ফলে তাঁরা পিছনে ফেলে দিলেন দুই অজি ক্রিকেটার অ্যালিসা হিলি ও বেথ মুনিরকে। এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে জুটি বেধে এই দু’জন ব্যাটারের সংগ্রহ ছিল ২,৭২০ রান (Women Cricket)।
আরও পড়ুনঃ GST Relief: জিএসটি-তে বড়সড় ছাড়! উপকৃত হবেন মধ্যবিত্ত-নিম্নবিত্ত
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অমনজ্যোত ও জেমিনা রান পেলেও নিজের ১৫০তম ম্যাচে সেইভাবে রান পেলেন না স্মৃতি মান্ধানা। তাঁর সংগ্রহ মাত্র ১৩ রান। ব্যর্থতার তালিকায় নাম লিখিয়েছিলেন দলের আরও দুই ব্যাটার শেফালি এবং দলনায়ক হরমনপ্রীত সিং কাউর-ও। মাত্র ১ রান করে বেলের বলে লাওরেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত (Women Cricket)।
এদের পাশাপাশি ভারতীয় দলের হয়ে আর একজন ব্যাটার দুরন্ত ব্যাট করলেন, তিনি হলেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষ। ২০ বল খেলে ৩২ রান করেন হুগলির চুঁচুড়ার এই ক্রিকেটার। এই রানের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে নিজের ১,০০০ রান করে ফেললেন রিচা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮১ রান।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ মাত্র ১৫৭ রান। ফলে ২৪ রানে জয় তুলে নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Women Cricket)।






