দেশ

পার্টিতে ডেকে নিয়ে গিয়ে এক শিক্ষিকাকে গণধর্ষণ! গ্রেফতার চার জিম প্রশিক্ষক

স্বামীর সঙ্গে সেখানে থাকেন তিনি এবং শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিদেশি ভাষা শিক্ষকতা করেন।

Truth Of Bengal: গুরুগ্রামের একটি পার্টিতে ডেকে নিয়ে গিয়ে এক শিক্ষিকাকে গণধর্ষণের অভিযোগে চার জন জিম প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর। তার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। অবশেষে তাঁদের গ্রেফতার করে আদালতে হাজির করানো হয় এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ২৯ বছরের ওই শিক্ষিকা গুরুগ্রামেরই বাসিন্দা। স্বামীর সঙ্গে সেখানে থাকেন তিনি এবং শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিদেশি ভাষা শিক্ষকতা করেন।

সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাসে এক পার্টিতে মূল অভিযুক্তের সঙ্গে শিক্ষিকার পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে একাধিকবার দেখা হয়। ১ অক্টোবর অভিযুক্ত ফোন করে তাঁকে এক বন্ধুর বাড়িতে আয়োজিত পার্টিতে আমন্ত্রণ জানান।অভিযোগ, পার্টিতে পৌঁছনোর পর ওই শিক্ষিকাকে প্রথমে মূল অভিযুক্ত যৌন নির্যাতন করেন, পরে যাঁর বাড়িতে পার্টি চলছিল এবং আরও দুই বন্ধু তাঁকে পালা করে ধর্ষণ করে। পরের দিন সকালে সাহস করে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকেই গ্রেফতার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে। জানা গিয়েছে,  মূল অভিযুক্ত হিমাচল প্রদেশের বাসিন্দা, অন্য তিন জনের মধ্যে দু’জন মহেন্দ্রগড় এবং এক জন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা।গুরুগ্রাম পুলিশের মুখপাত্র সন্দীপ কুমার জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোন ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে বলে জানা গেছে।

Related Articles