দেশ

Delhi Murder Case: স্বামীকে ঘুমের ওষুধ, বিদ্যুৎ শক দিয়ে খুন স্ত্রীর

পুলিশ সূত্রে জানা গেছে, সুস্মিতা ও রাহুল মিলে পরিকল্পনা করেই করণকে খুন করেন।

Truth of Bengal: চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে রীতিমতো শিউরে উঠেছে রাজধানী। দিল্লিতে ঘুমের ওষুধ খাইয়ে, শ্বাস রোধ করে ও শেষে বিদ্যুৎ-শক দিয়ে খুন করা হয় করণ দেব নামে এক যুবককে। অভিযুক্ত তাঁর স্ত্রী সুস্মিতা দেব ও তুতো ভাই রাহুল। জানা গিয়েছে,  তুতো ভাইয়ের সঙ্গে সুস্মিতার সম্পর্কে জড়িয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, সুস্মিতা ও রাহুল মিলে পরিকল্পনা করেই করণকে খুন করেন। সুস্মিতা গুগলে খুঁজেছিলেন, ‘ কতগুলি ঘুমের ওষুধ খেলে মৃত্যু হতে পারে?  কত সময়ের মধ্যে মৃত্যু হয়?  কীভাবে খাবারে ওষুধ মেশাতে হয়?’  এই সমস্ত তথ্য জোগাড় করেই শুরু হয় নৃশংস পরিকল্পনার বাস্তবায়ন (Delhi Murder Case)।

আরও পড়ুন: Delhi: চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড! বরাত জোড়ে প্রাণে রক্ষা পান যাত্রীরা

ঘটনার রাতে স্বাভাবিকভাবে দু’জনে একসঙ্গে রাতের খাবার খান। করণ বুঝতেই পারেননি, তাঁর খাবারের মধ্যে সুস্মিতা ১৫টি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন। খাওয়া শেষ করে ঘুমোতে যান দু’জনেই। কিছু সময়ের মধ্যেই করণ অচৈতন্য হয়ে পড়েন। এরপর সুস্মিতা ফোন করে ডেকে আনেন রাহুলকে। দু’জনে মিলে করণের মৃত্যুর অপেক্ষা করতে থাকেন। কিন্তু ঘুমের ওষুধে মৃত্যু না হওয়ায় নতুন পরিকল্পনায় তাঁকে শ্বাসরোধ ও বিদ্যুৎ-শক দিয়ে খুন করেন বলে পুলিশের দাবি।মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু এত নিখুঁত ছকও ধরে ফেলেন করণের ভাই। তাঁর সন্দেহ হয় এবং তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ ময়নাতদন্তে বাধ্য করে, যা সুস্মিতা করতে চাননি। এখান থেকেই ভেসে ওঠে সত্য, মেলে মৃত্যুর প্রকৃত কারণ (Delhi Murder Case)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

গ্রেফতার করা হয়েছে সুস্মিতা ও রাহুলকে। তাঁদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, শুধু ঘুমের ওষুধ নয়, পরিকল্পনা ছিল কীভাবে খুনকে দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হিসেবে সাজিয়ে তোলা যায়। তাই শেষে বিদ্যুৎ-শক দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সুস্মিতা দাবি করেছেন, করণ তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন, টাকার জন্য চাপ দিতেন। তবে পুলিশের বক্তব্য, এই দাবি যথাযথভাবে তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এটা খুনের দায় থেকে মুক্তি দেয় না। একদিকে ঘরে স্বামী, অন্যদিকে প্রেমিক ভাই এমন ভয়ানক এক প্রেম-ঘৃণা ও প্রতিহিংসার সমাহারই ছাপ ফেলেছে এই খুনে। সুস্মিতা-রাহুলকে আদালতে তোলা হবে। পুলিশের তরফে দ্রুত চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার পর গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত (Delhi Murder Case)।

Related Articles